আপত্তির মুখে বদলে গেল রোশান-বুবলীর সিনেমার নাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৫

আপত্তির মুখে বদলে গেল রোশান-বুবলীর সিনেমার নাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৫ |
জিয়াউল রোশান ও শবনম বুবলী জুটির নতুন সিনেমা ‘পুলসিরাত’। তবে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার আপত্তির মুখে সিনেমাটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘সরদার বাড়ির খেলা’। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সিনেমাটির নায়ক রোশান। সিনেমাটির নাম পরিবর্তনের কারণ ব্যাখ্যা রোশান বলেন, “একজন ছেলের জীবনের মোড় ঘোরানো কিছু ধাপ নিয়ে সিনেমাটির গল্প। সেই চরিত্রেই আমি অভিনয় করেছি। শুরুতে সিনেমার নাম ছিল ‘পুলসিরাত’, তবে এতে ইসলামি কোনো বিষয় না থাকায় হয়তো প্রিভিউ কমিটিতে তা গ্রহণযোগ্য মনে হয়নি।” পরিচালক রাখাল সবুজ বলেন, “সিনেমাটি ২০২২-২৩ অর্থবছরে ‘পুলসিরাত’ নামে সরকারি অনুদান পেয়েছিল। কিন্তু প্রিভিউ কমিটিতে জমা দেওয়ার পর নাম পরিবর্তনের পরামর্শ আসে। সে অনুযায়ী দুই সপ্তাহ আগে নতুন নাম ‘সরদার বাড়ির

খেলা’ দিয়ে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দিই এবং সেন্সর ছাড়পত্র পাই।” রোশান ও বুবলী ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন— শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, ইরেশ যাকের প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?