আনুষ্ঠানিক ঘোষণার আগেই গুগল পিক্সেল ১১ সিরিজের দামের তথ্য ফাঁস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ August, ২০২৬

আনুষ্ঠানিক ঘোষণার আগেই গুগল পিক্সেল ১১ সিরিজের দামের তথ্য ফাঁস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ August, ২০২৬ |
আগামী ১২ আগস্ট মেড বাই গুগল অনুষ্ঠানে উন্মোচিত হওয়ার কথা রয়েছে গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজ। এরই মধ্যে স্মার্টফোনগুলোর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সম্ভাব্য দাম অনলাইনে ফাঁস হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড হেডলাইনস-এর প্রতিবেদনে বলা হয়েছে, এবারও চারটি মডেল নিয়ে আসছে গুগল-পিক্সেল ১১, পিক্সেল ১১ প্রো, পিক্সেল ১১ প্রো এক্সএল এবং পিক্সেল ১১ প্রো ফোল্ড। সব মডেলেই থাকতে পারে গুগলের নতুন টেনসর জি৬ চিপসেট এবং টাইটান এম৩ নিরাপত্তা কো-প্রসেসর। সম্ভাব্য দাম ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে পিক্সেল ১১-এর প্রারম্ভিক দাম হতে পারে ৮৯৯ ডলার (প্রায় ১ লাখ ১০ হাজার টাকা)। পিক্সেল ১১ প্রো-এর দাম শুরু হতে পারে ১,০৯৯ ডলার (প্রায় ১ লাখ

৩৪ হাজার টাকা) থেকে। অন্যদিকে পিক্সেল ১১ প্রো এক্সএল-এর সম্ভাব্য প্রারম্ভিক মূল্য ১,২৯৯ ডলার (প্রায় ১ লাখ ৫৮ হাজার টাকা)। আর ভাঁজযোগ্য পিক্সেল ১১ প্রো ফোল্ড-এর দাম শুরু হতে পারে ১,৮৯৯ ডলার (প্রায় ২ লাখ ৩২ হাজার টাকা) থেকে। কী থাকছে পিক্সেল ১১-এ সাধারণ পিক্সেল ১১-এ থাকতে পারে ৬.৩ ইঞ্চির ১২০ হার্টজ ওএলইডি ডিসপ্লে, সর্বোচ্চ ৩ হাজার নিটস উজ্জ্বলতা, ১২ বা ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ বা ৫১২ জিবি স্টোরেজ। ফোনটির পেছনে ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা থাকতে পারে। সামনে থাকতে পারে ১০.৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া ৪,৯৮৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে ৩০ ওয়াট তারযুক্ত এবং ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকতে পারে। প্রো

ও প্রো এক্সএল মডেল পিক্সেল ১১ প্রো-তে ৬.৩ ইঞ্চির এলটিপিও ওএলইডি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড এবং ৪৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। এতে ৫ গুণ অপটিক্যাল জুম এবং সর্বোচ্চ ১২০ গুণ প্রো জুম সুবিধা মিলতে পারে। সেলফি ক্যামেরা হতে পারে ৪২ মেগাপিক্সেলের। অন্যদিকে পিক্সেল ১১ প্রো এক্সএল-এ থাকতে পারে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে, সর্বোচ্চ ১ টেরাবাইট স্টোরেজ, ৫,১১৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা। পিক্সেল ১১ প্রো ফোল্ড ভাঁজযোগ্য পিক্সেল ১১ প্রো ফোল্ড-এ ৮ ইঞ্চির ভেতরের ও ৬.৪ ইঞ্চির বাইরের ডিসপ্লে থাকতে পারে। এতে ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি আলট্রা-ওয়াইড ও পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। ফোনটিতে সর্বোচ্চ

১৬ জিবি র‍্যাম, ১ টেরাবাইট স্টোরেজ এবং ৪,৮০৬ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকতে পারে। প্রতিবেদন অনুযায়ী, নতুন সিরিজের সব ফোনেই অ্যান্ড্রয়েড ১৭, আইপি৬৮ মানের পানি ও ধুলা প্রতিরোধ, ওয়্যারলেস চার্জিং এবং উন্নত নিরাপত্তা ফিচার যুক্ত থাকতে পারে। তবে এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি গুগল। আগামী ১২ আগস্ট 'মেড বাই গুগল' অনুষ্ঠানে পিক্সেল ১১ সিরিজের পাশাপাশি নতুন পিক্সেল ওয়াচ ও পিক্সেল বাডসও উন্মোচন করা হতে পারে। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? চিঠির আবেগ থেকে ডিজিটাল বার্তা: আজ বিশ্ব ডাক দিবস ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ইরানে ফের মার্কিন হামলার শঙ্কায় বেড়েছে তেলের দাম লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন অক্টোবরে দিনে আক্রান্ত ২০৯৯, মৃত্যু ৭ জন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই বিশৃঙ্খলা মোকাবিলায় সতর্ক পুলিশ জ্বালানি তেলের প্রভাবে বেড়েছে মূল্যস্ফীতি আসন্ন নির্বাচনে যেসব কারণে হেরে যেতে পারেন নেতানিয়াহু সংকটে রাশিয়া, কপাল খুলছে ইরানের মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ ২৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রি! মহানবীকে নিয়ে কটূক্তি, সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে শ্রীলংকান যুবক মহাকাশে বড় বিপদ থেকে যেভাবে রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট তালিকাভুক্ত সন্ত্রাসী সেচ্ছাসেবক দলের নেতা বগাকে ধরতে অভিযানে বাধা ডা. শাহাদাতের বিআইডিএস-এর প্রতিবেদন: বিদেশি অনুদানে টান পড়ায় ধুঁকছে ছোট ও মাঝারি এনজিও