‘আনিকা আলমকে বিশেষ বার্তা দিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৪

‘আনিকা আলমকে বিশেষ বার্তা দিলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ নভেম্বর, ২০২৪ |
টানা তিন বছর পর চলতি বছরের ১৮ ই নভেম্বর মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'মিস ইউনিভার্স-২০২৪'। জমকালো এই প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেক-আপ আর্টিস্ট আনিকা আলম। ব্যক্তি জীবনে এক সন্তানের জননী আনিকা রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন বিখ্যাত মেরিমাইন্ড ইউনিভার্সিটিতে। বর্তমানে আনিকা আলম কাজ করছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মেয়রের অফিসে। ইতোমধ্যেই আনিকা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছেন যেখানে তার প্রধান লক্ষ্যবস্তু জিরো হাঙ্গার। এছাড়াও নারীর ক্ষমতায়ন ও নারীদের কর্মসংস্থান নিয়ে বেশ কিছু কাজ হাতে নিয়েছেন আনিকা। সুযোগ পেলে আরও বড় পরিসরে কাজ করতে চান শিশু এবং নারীদের নিয়ে। সম্প্রতি গণমাধ্যমকে আনিকা জানিয়েছিলেন, 'নারীর ক্ষমতায়ন নিয়ে আগে থেকে কাজ

করে যাচ্ছি। ভবিষ্যতে সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়ে নারীদের প্রতিভা ও ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাব। সবার সাপোর্ট পেলে বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে পারব। সবার কাছে দোয়া চাই, যেন বিশ্বমঞ্চে আমি বাংলাদেশকে সঠিকভাবে তুলে ধরতে পারি।’ ইতোমধ্যেই বেশ জমে উঠেছে এই বিশ্ব আসর। যেখানে আনিকাকে বিজয়ী করার জন্য বাংলাদেশী ভক্ত-সমর্থকদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ভোট চেয়েছেন আনিকা আলম। সম্প্রতি বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর আনিকা আলমকে জানিয়েছেন শুভকামনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাতে কারিনা এমন একটি ভিডিও পোস্ট করেন যা আনিকা আলম তার নিজস্ব ইন্সটাগ্রামের স্টোরিতে শেয়ার করেছেন। ভিডিওতে কারিনা বলেন,' হাই আনিকা আলম, আমি এখানে তোমাকে বিশেষভাবে শুভকামনা জানাতে এসেছি।

আমি আশা করি তুমি খুব তারাতাড়িই দারুণ কিছু করবে। অনেক ভালোবাসা এবং শুভকামনা তোমাকে। তোমার জীবন ভরে উঠুক সাফল্য এবং প্রাপ্তিতে। জীবনের সব কাজে সফল হও এবং তোমার প্রতিটি কর্ম পরিকল্পনা বাস্তবায়িত করো। আমি দোয়া করি তোমার প্রতিটি স্বপ্ন পূরন হোক। নিজের যত্ন নিও এবং খুব ভালো থেকো'। কারিনা কাপুরের এমন ভিডিওতে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে আনিকা আলম এবং সেই পোস্ট শেয়ার করেছেন নিজের ইন্সটাগ্রামে। পাঠকরা চাইলে ভোট দিয়ে বিশ্বমঞ্চে দেশের হয়ে প্রতিযোগিতা করা আনিকা আলমকে ভোট দিতে পারেন,বিশ্বমঞ্চে তুলে ধরতে পারেন বাংলাদেশের জয়গাঁথা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়