আত্মঘাতী গোলে রোনালদোর শিরোপার অপেক্ষা বাড়ল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ মে, ২০২৬

আত্মঘাতী গোলে রোনালদোর শিরোপার অপেক্ষা বাড়ল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ মে, ২০২৬ |
ইনজুরি টাইমে গোলরক্ষক বেন্তোর এক মুহূর্তের ভুল। আর তাতেই উল্লাস বিষাদে রূপ নিল আল নাসর শিবিরে। মঙ্গলবার রাতে আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এই ড্রয়ে পর্তুগিজ তারকার প্রথম সৌদি প্রো লিগ শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো। নিজেদের মাঠে গ্যালারি ভরা সমর্থকদের সামনে আল নাসর যখন শিরোপা উদযাপনের অপেক্ষায়, ঠিক তখনই ঘটল অঘটন। যোগ করা সময়ের অষ্টম মিনিটে একটি লম্বা থ্রো-ইন বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই জড়িয়ে দেন ব্রাজিলিয়ান গোলরক্ষক বেন্তো। স্তব্ধ হয়ে যায় পুরো স্টেডিয়াম। লিগে আল নাসরের হাতে বাকি আছে আর মাত্র একটি ম্যাচ। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে তারা এখনো ৫ পয়েন্টে

এগিয়ে। তবে আল হিলাল একটি ম্যাচ কম খেলেছে। আগামী সপ্তাহে দামাকের বিপক্ষে জয় পেলেই শিরোপা নিশ্চিত করতে পারবে রোনালদোর দল। ২০২৩ সালে সৌদি আরবের ফুটবলে পা রাখার পর থেকে এখনো কোনো ঘরোয়া শিরোপার দেখা পাননি ৪১ বছর বয়সী রোনালদো। তার হাত ধরেই নেইমার, বেনজেমার মতো বিশ্বসেরা তারকারা সৌদি লিগে নাম লিখিয়েছেন, যা বিশ্ব ফুটবলে নতুন এক উন্মাদনা তৈরি করেছে। তবে ব্যক্তিগত সাফল্য ছাপিয়ে এখন দলগত একটি শিরোপার জন্যই তীর্থের কাকের মতো অপেক্ষা করছেন সিআরসেভেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট