আজ রাঁধুন ভাপা ডিমের টক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ April, ২০২৫

আজ রাঁধুন ভাপা ডিমের টক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ April, ২০২৫ |
ভাপা ডিমের টক উপকরণ: হাঁসের ডিম ১০টি, মরিচগুঁড়া দেড় টেবিল চামচ, হলুদগুঁড়া ২ চা–চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, জিরাগুঁড়া দেড় চা–চামচ, ধনেগুঁড়া ১ চা–চামচ, লবণ পরিমাণমতো, টমেটো পেস্ট দেড় টেবিল চামচ, তেঁতুলের ক্বাথ আধা কাপ, ধনেপাতাকুচি অল্প, ভাজা জিরাগুঁড়া আধা চা–চামচ, কাঁচা মরিচ ৪টি, ছানা কাটা পানি এক কাপ, সয়াবিন তেল প্রয়োজনমতো। এভাবে ডিম রান্না করলে আসবে নতুনত্ব প্রণালি: একটি বাটিতে সব কটি ডিম ভেঙে নিন। ডিমের মধ্যে সামান্য লবণ, অল্প হলুদগুঁড়া ও ২ টেবিল চামচ কুসুম গরম পানি দিয়ে স্মুদ বিট করে নিন। একটি পুডিং বাটিতে তেল ব্রাশ করে ডিমের মিশ্রণটি ঢেলে নিন। চুলায় কড়াই চাপিয়ে তাতে অল্প পানি দিয়ে একটি স্ট্যান্ড

বসিয়ে বাটিটি বসিয়ে দিন। মাঝারি আঁচে ৩০ মিনিট ভাপিয়ে নিন। বাটি নামিয়ে ঠান্ডা করে ভাপা ডিম চারকোনা আকারে কেটে নিন। চুলায় অন্য একটি কড়াই চাপান। গরম হলে তেল দিয়ে তাতে পেঁয়াজ বাটা দিন। নেড়েচেড়ে টমেটো পেস্ট দিয়ে একে একে শুকনা মসলা দিয়ে ভুনে নিন। ছানার পানি দিয়ে নাড়ুন। ছানার পানি না থাকলে দুই টেবিল চামচ ভিনেগারের সঙ্গে দুই টেবিল চামচ পানি মিশিয়ে দিলেও হবে। ফুটে এলে ডিমের টুকরাগুলো দিন। মিনিট পাঁচেক পর তেঁতুলের ক্বাথ ও কাঁচা মরিচ ফালি দিয়ে কম আঁচে রান্না করুন। মাখো মাখো ঝোল হয়ে এলে ধনেপাতাকুচি ও ভাজা জিরাগুঁড়া দিয়ে নামিয়ে নিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা‑টাঙ্গাইল ও ঢাকা‑ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ময়মনসিংহে ডেটিং সাইট জালিয়াতি চক্রে ৭জন গ্রেপ্তার মোটরসাইকেল থেকে গুলি করে নরসিংদীতে যুবক নিহত সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ পরীক্ষা ছাড়াই পণ্য ভেজাল ঘোষণার অভিযোগে ভোক্তা অধিদপ্তরে মামলা খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম পার্বত্য চট্টগ্রামে ২০২০‑২০২৫ে ৭৩০টি নারী পাচার চীনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল