আজারবাইজানের মাধ্যমে রাশিয়া থেকে গ্যাস আনবে ইরান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৫

আজারবাইজানের মাধ্যমে রাশিয়া থেকে গ্যাস আনবে ইরান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৫ |
ইরান শিগগিরই আজারবাইজানের মাধ্যমে রাশিয়া থেকে গ্যাস আমদানি শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন মস্কোয় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত কাজেম জালালি। তিনি জানিয়েছেন, গ্যাজপ্রমের সঙ্গে প্রায় সব ইস্যুতে সমাধান হয়ে গেছে, শুধু দামের বিষয়ে সমঝোতা হলেই সরবরাহ শুরু হবে। রাষ্ট্রদূত জালালি বলেন, আমরা আশা করছি এটি খুব শিগগিরই সম্ভব হবে। বর্তমানে গ্যাজপ্রমের সঙ্গে আলোচনা চলছে। প্রায় সব বিষয়েই সমাধান হয়েছে। তবে দামের বিষয়ে সমঝোতা দরকার। এটি সমাধান হলে সরবরাহ শুরু হয়ে যাবে। এর আগে রুশ জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলেভ জানিয়েছেন, আজারবাইজানের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে ২০২৫ সালেই ইরানে প্রথমবারের মতো রুশ গ্যাস সরবরাহ শুরু হতে পারে। প্রাথমিকভাবে বছরে সর্বোচ্চ ১.৮ বিলিয়ন ঘনমিটার গ্যাস পাঠানোর

পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব