আগুনে সর্বস্বান্ত কড়াইল বস্তিবাসীর পাশে ‘বিপ্লবী’ ছাত্রনেতা রানা শিকদার: ধ্বংসস্তূপের মাঝে পৌঁছে দিলেন শীতবস্ত্র – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ December, ২০২৫

আগুনে সর্বস্বান্ত কড়াইল বস্তিবাসীর পাশে ‘বিপ্লবী’ ছাত্রনেতা রানা শিকদার: ধ্বংসস্তূপের মাঝে পৌঁছে দিলেন শীতবস্ত্র

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ December, ২০২৫ |
এক রাতেই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেছে ঘরবাড়ি, আসবাবপত্র ও শেষ সম্বলটুকু। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে খোলা আকাশের নিচে যখন কড়াইল বস্তির মানুষ হাড়কাঁপানো শীতে কাঁপছে, ঠিক তখনই তাদের পাশে উষ্ণতার পরশ নিয়ে দাঁড়ালেন বিপ্লবী ও সাহসী ছাত্রনেতা রানা শিকদার। সম্প্রতি রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তিনি শীতবস্ত্র (কম্বল ও গরম কাপড়) বিতরণ করেন। সরেজমিনে দেখা যায়, আগুনের ধ্বংসলীলায় সবকিছু হারিয়ে নিঃস্ব মানুষগুলো শীতের প্রকোপে মানবেতর জীবনযাপন করছেন। তাদের অনেকেরই গায়ে জড়ানোর মতো সামান্য গরম কাপড়টুকুও আগুনে পুড়ে গেছে। এমন মানবিক বিপর্যয়ের মুহূর্তে রানা শিকদার তার কর্মীদের নিয়ে পুড়ে যাওয়া বস্তির অলিগলিতে গিয়ে

ভুক্তভোগী নারী, পুরুষ ও শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেন। শীতবস্ত্র বিতরণের সময় রানা শিকদার আবেগঘন কণ্ঠে বলেন, "আগুনে এদের স্বপ্ন পুড়ে গেছে, কিন্তু আমরা এদের মানবিকতা পুড়তে দিতে পারি না। এই শীতে খোলা আকাশের নিচে থাকা মানুষগুলোর কষ্ট সহ্য করার মতো নয়। পোড়া ভিটায় দাঁড়িয়ে থাকা এই মানুষগুলোর পাশে দাঁড়ানো এখন আমাদের সবার নৈতিক দায়িত্ব।" আগুনে ঘরবাড়ি ও শীতের কাপড় হারানো বস্তিবাসী হঠাৎ এই সহায়তা পেয়ে কান্নায় ভেঙে পড়েন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধ্বংসস্তূপের মাঝে রানা শিকদারের এই মানবিক উদ্যোগ শীতার্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের মনে নতুন করে বাঁচার সাহস জুগিয়েছে। স্থানীয়রা জানান, যেকোনো দুর্যোগে রানা শিকদার সাধারণ মানুষের ঢাল হয়ে দাঁড়ান। আগুনের পর

এই তীব্র শীতে তার এই সহায়তা ক্ষতিগ্রস্তদের জন্য এক বড় স্বস্তি বয়ে এনেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের?