ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
আগুনের বলয়ে জ্যাক ও নেইতিরি
জেমস ক্যামেরন, হলিউডে মহাকাব্যিক অধ্যায় তৈরির কারিগর। আজ থেকে ২৮ বছর আগে ‘টাইটানিক’ দিয়ে যিনি হলিউড সিনেমা ইন্ডাস্ট্রিতে যে মহাকাব্য রচনা করেছেন, সেটা এখনও নিজেই টেনে নিয়ে যাচ্ছেন। তার আরেক মহকাব্যিক সিনেমার নাম ‘অ্যাভাটার’। কল্পবিজ্ঞানের যে দ্যুতি, সেটা তিনি প্রমান করেছেন এ সিনেমা দিয়ে।
ইতোমধ্যে এ ফ্র্যাঞ্চাইজির দুটি সিনেমা মুক্তি পেয়েছে। দর্শক ভক্তরা অপেক্ষায় আছে তৃতীয় কিস্তির। এবার সেই সময়ও প্রায় আসন্ন। বলা যায়, জেমস ক্যামেরনের মহাকাব্যিক অ্যাভাটার কাহিনীর পরবর্তী অধ্যায় প্রায় এসে গেছে!
‘অ্যাভাটার-থ্রি : ফায়ার অ্যান্ড অ্যাশ’ নামে নতুন এই কিস্তি দর্শকদের প্যান্ডোরার রহস্যময় জগতের আরও গভীরে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। মনোমুগ্ধকর নতুন ল্যান্ডস্কেপ, সংস্কৃতি এবং প্রাণীর সঙ্গে
সমৃদ্ধ, প্রাণবন্ত মহাবিশ্বকে প্রসারিত করে। নতুন কিস্তিতে দেখা যাবে, ‘অ্যাভাটার’ ও ‘দ্য ওয়ে অফ ওয়াটার’র নিজেদের সাফল্যের পর, জেক সালি (স্যাম ওয়ার্থিংটন) এবং নেটিরি (জো সালদানা) তাদের পরিবার এবং তাদের বাড়ি বলে ডাকা গ্রহকে রক্ষা করার জন্য তাদের লড়াই চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, প্রত্যাশিত এই সিক্যুয়েলে পরিচিত জঙ্গল এবং সমুদ্রের ওপারে যাত্রা করে প্যান্ডোরার অজানা অঞ্চলগুলোও দর্শকরা খুঁজে পাবেন। আগেরবার অ্যাডভেঞ্চারটি দর্শকদের সমুদ্রের গভীরে নিয়ে নতুন উপজাতি এবং প্রজাতি আবিষ্কার করে, সেইসাথে ঢেউয়ের নীচে লুকিয়ে থাকা লুকানো বিপদগুলোও আবিষ্কার করে। কিন্তু এবার সালি পরিবার আরও বড় হুমকির মুখোমুখি। পুরানো শত্রুদের সঙ্গে এবার যোগ দিয়েছে নতুন শত্রু, যারা প্যান্ডোরার বিরুদ্ধে যুদ্ধ
ঘোষণা করে। যা জ্যাক-নেইতিরির পরিবার তো বটে, প্যান্ডোরায় বাস্তুতন্ত্রের ভারসাম্য এবং এর জনগণের বেঁচে থাকার জন্য হুমকিস্বরূপ। একইসঙ্গে এবার দেখা যাবে, জ্যাক এবং নেইতিরির সন্তানরা বড় হওয়ার পাশাপাশি তারা তাদের গ্রহ রক্ষায় আরও দায়িত্ব নেবে এবং অপ্রত্যাশিত চরিত্রগুলোর সঙ্গে নতুন জোট তৈরি করবে। কিন্তু মানুষ এবং নাভি উভয় পক্ষ থেকেই যে দ্বন্দ্ব তৈরি হয়েছে বা হবে, প্যান্ডোরার বাসিন্দারা কি ভবিষ্যদের জন্য তাদের বাড়ি রক্ষা করতে পারবে, নাকি তারা অতীতের ভুলগুলো পুনরাবৃত্তি করার জন্য ধ্বংসপ্রাপ্ত হবে- এমন প্রশ্ন থেকেই যায়। আর সেটার উত্তর কেবল একজনই দিতে পারবেন, তিনি জেমস ক্যামেরন। ফ্র্যাঞ্চাইটি কী তিনি আরও টেনে নেবেন, নাকি এখানেই ইতি টানবেন, সেটা কেবল
নির্মাতাই বলতে পারেন। তবে সময়ের সেরা ভিজ্যুয়াল এফেক্টের সাহায্যে ‘অ্যাভাটার-৩’ আবারও সিনেমার সীমানা অতিক্রম করতে প্রস্তুত, সেটা বলার অপেক্ষা রাখে না। ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ নামেই বোঝা যায়, এবার আগুনের ঝলক বেশি থাকবে। টিজার ও ট্রেলারে যতটুকু দেখা গেছে, একটি আগ্নেয়গিরি অঞ্চল অন্বেষণ করার সময় প্যানডোরা গ্রহের অদম্য সদস্য, আগ্নেয়গিরি অঞ্চলে বসবাসরত অদেখা নাভি এবং মানব আক্রমণকারীদের মধ্যে গভীর সংঘাত হবে। ঘটনা যাই ঘটুক। ‘অ্যাভাটার ৩: ফায়ার অ্যান্ড অ্যাশ’ প্রযুক্তি এবং গল্প বলার সীমানা অতিক্রম করে ভক্তদের প্যান্ডোরা কাহিনীর একটি রোমাঞ্চকর জগতে নিয়ে যাবে, এটা নিশ্চিত। জেমস ক্যামেরন পরিচালিত এ সিনেমার বাজেট ৪০০ মিলিয়ন ডলার বলে জানা গেছে। এটি চলতি বছরের
১৯ ডিসেম্বর মুক্তি পাবে।