আকিজ বেকারিতে তেলাপোকা, ৪ লাখ টাকা জরিমানা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪

আকিজ বেকারিতে তেলাপোকা, ৪ লাখ টাকা জরিমানা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ অক্টোবর, ২০২৪ |
পাউরুটি, বাটার বানসহ বিভিন্ন ধরনের রুটির মোড়কে অগ্রিম উৎপাদিত তারিখ (২৬-১০-২০২৪) সংবলিত অবস্থায় মজুত এবং তেলাপোকার উপস্থিতি পাওয়ায় আকিজ বেকারি লিমিটেডকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাজধানীর মগবাজারে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকার নেতৃত্বে ‘আকিজ বেকারী লিমিটেড’-এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি বাটার বান, পাউরুটি, পেস্ট্রি, কেক, মাফিন, ডোনাটসহ বিভিন্ন প্রকার বেকারি খাদ্যপণ্য উৎপাদন করছিল। অভিযানকালে আজ অর্থাৎ ২৪-১০-২০২৪ খ্রি. তারিখে উৎপাদিত পাউরুটি, বাটার বানসহ বিভিন্ন ধরনের রুটির মোড়কে অগ্রিম উৎপাদিত তারিখ (২৬-১০-২০২৪) সংবলিত অবস্থায় মজুত, প্যাকেজিং ও বাজারজাত করতে দেখা যায়। প্রতিষ্ঠানটির রেফ্রিজারেটরসহ স্টোরে বিভিন্ন খাদ্যোপকরণ যেমন- ফুড কালার ও ফ্লেভার পাওয়া যায়, যেসবের

মোড়কে যথাযথ লেবেল সংযোজন অবস্থায় পাওয়া যায়নি। এ ছাড়াও বিভিন্ন খাদ্য প্রস্তুতকরণ রুমে তেলাপোকার উপস্থিতি পাওয়া যায় এবং প্রতিষ্ঠানটি কোনো ধরনের পেস্ট কন্ট্রোল পদক্ষেপ গ্রহণ করে না বলে প্রতীয়মান হয়। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন- ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪,০০,০০০/- (চার লাখ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে ‘আকিজ বেকারি লিমিটেড’ কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুত ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত বিভিন্ন পোস্টার প্রদান করা হয়। অভিযানকালে মো. আসলাম ভূইয়া ও

মোয়াজ্জেম হোসেন, নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড কে এই কেপ ভার্দের ইতিহাস গড়া নায়ক পেলের ৬৮ বছর আগের রেকর্ড স্পর্শ করলেন ইয়ামাল আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই, সব পজিশনই শক্তিশালী: অস্ট্রিয়া কোচ শেষ নাচ নাকি নতুন ভোর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু দেশের ১১ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তৃণমূলের বিদায়ের পর প্রথম বাজেট বিজেপির যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গভীর শোক প্রকাশ হামে রেকর্ডসংখ্যক মৃত্যুতেও সরকারের সাফল্য দেখছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীদের অভিযোগের পর বিএনপি সাংসদের ছেলে যুবদল নেতা আটক চট্টগ্রামে ব্যবসায়ীদের ঘুম হারাম: চান্দগাঁওয়ে দিনে-দুপুরে গুলি ছুড়ে চাঁদা দাবি বাঁশখালীতে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, ক্ষোভে ফুঁসছেন সাধারণ জনতা চাটখিলে দলিল লেখকদের ভোটযুদ্ধ: আওয়ামী লীগের ঘরে ৭ পদ, বিএনপির ৩ বিএনপির সদস্য সচিবের অ্যাম্বুলেন্স থেকে ১১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার শেয়ারবাজারে ঢালাও দরপতন, কমেছে লেনদেন কোনো মামলা ছাড়াই রাতে তুলে নিয়ে গেল ডিবি, ৫ ঘণ্টা পর মিলল ছাত্রলীগ কর্মীর লাশ পাঁচ বছর বয়সি মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগে ময়মনসিংহের ত্রিশালে এক মসজিদের ইমামকে ব্যাপক ধোলাই