আইফোনে আসছে চমক, বাড়ছে ঝুঁকিও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪

আইফোনে আসছে চমক, বাড়ছে ঝুঁকিও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪ |
আইফোন ১৬ সিরিজ রিলিজের পর থেকে নানাভাবে আলোচনায় থাকছে অ্যাপল। এবার আইওএস ১৮.২-এর পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। সংস্করণটিতে অ্যাপেল ইন্টেলিজেন্সের বেশ কিছু সুবিধা যুক্ত করা হলেও সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে চ্যাটজিপিটি ইন্টিগ্রেশন সুবিধা। অর্থ্যাৎ ভবিষ্যতে কোনো অ্যাপের সাহায্য ছাড়াই আইফোনে চ্যাটজিপিটির বিভিন্ন সুবিধা ব্যবহার করা যাবে। আর তাই ব্যক্তিগত তথ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই। তৃতীয় পক্ষ প্রতিষ্ঠানের তৈরি চ্যাটজিপিটি অ্যাপল ইকোসিস্টেমে যুক্ত হলে ব্যবহারকারীদের গোপনীয়তার জন্য ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এ বিষয়ে অ্যাপল জানায়, অনেক ভেবেচিন্তেই আইফোন চ্যাটজিপিটি যুক্তের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চ্যাটজিপিটির কার্যক্রম পরিচালনা বা বন্ধের বিষয়টি ব্যবহারকারীরা নিজেরাই নিয়ন্ত্রণও করতে পারবেন। ব্যক্তিগত

গোপনীয়তার বিষয়ে অ্যাপল জানায়, নতুন অ্যাকাউন্ট তৈরি না করেই আইফোন ব্যবহারকারীরা বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন। তবে চ্যাটজিপিটির নিবন্ধিত ব্যবহারকারীরা হালনাগাদ সুবিধাগুলো উপভোগ করার সুযোগ পাবেন। চ্যাটজিপিটি যতটা সম্ভব কম তথ্য সংগ্রহ করবে। তবে সেবার জন্য তথ্য সংগ্রহ করলেও সেগুলো হবে সীমিত পরিসরে। এমনকি ব্যবহারকারীর যে কোনো তথ্য সংগ্রহের আগে অনুমতিও নেওয়া হবে। অ্যাপেলের তথ্যমতে, পরীক্ষামূলক এই সংস্করণে চ্যাটজিপিটি যুক্ত করার ফলে ভার্চুয়াল সহকারী সিরি আরও বিস্তারিত এবং প্রাসঙ্গিক তথ্যসমৃদ্ধ উত্তর দিতে পারবে। এ ছাড়া লেখালেখির কাজ যেমন- ই-মেইল বা যে কোনো বার্তা দ্রুত লিখে দেবে। সিরি, লেকার টউল, ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স সেবায় চ্যাটজিপিটি ব্যবহার করলে খুবই কম তথ্য সংগ্রহ করা হবে।

তবে ডিকটেশন সুবিধা ব্যবহারের সময় তুলনামূলক বেশি তথ্য সংগ্রহ করবে চ্যাটজিপিটি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
১০ দিন ধরে লাপাত্তা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ পরিবারের সদস্যরা নজরুলকে ‘জাতীয় কবি’ স্বীকৃতি দেন জিয়া: বিএনপির অসত্য দাবি বঙ্গবন্ধু সরকারের অবদান মুছে ইতিহাস বিকৃতির চেষ্টা মাঠপর্যায়ে গাছের অস্তিত্ব নিয়ে প্রশ্ন: ছয় মাসে ২ কোটি ২২ লাখ বৃক্ষরোপণ করে ৪৩% লক্ষ্যমাত্রা অর্জনের দাবি সরকারের মার্কিন বাণিজ্য চুক্তির ফাঁদ: ১ বছরে বাংলাদেশ হারাল ১.৫ বিলিয়ন ডলারের বাজার নারায়ণগঞ্জের বন্ধ একটি কারখানার ভেতর থেকে চট্টগ্রামের ছাত্রলীগ সহসভাপতির মরদেহ উদ্ধার ব্যাংক ঋণে রেকর্ড গড়ল ইউনূস-তারেক সরকার: পরিমাণ ১ লাখ ৬৫ হাজার ৫৩৮ কোটি টাকা দেশে সাম্প্রতিক সহিংসতা ঘিরে প্রশ্ন: জাতিসংঘের উদ্বেগ, ভারতের তদন্তে একিউআইএস-এর শীর্ষ নেতা ইকরামুলের নাম বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত সেপ্টেম্বরের শুরুতেই মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ই-রিটার্নে পরিবর্তন: জেনে নিন দুই চাকরির আয় দেখানোর সহজ উপায় বাবার টাকা চুরি করে প্রেমিকার সঙ্গে রিসোর্টে রাতযাপন, আইফোন উপহার চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ, ধ্বংসের দ্বারপ্রান্তে একসময়ের রপ্তানিমুখী ওষুধ শিল্প রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ বিস্ফোরক তথ্য ফাঁসের পরে বিতর্কিত পুলিশ কমিশনার মাবুদকে সরালো সরকার বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নিন্দা পুলিশের গল্পের চিত্রনাট্য ভালো, তবে পাগলেও বিশ্বাস করবে না: শিক্ষক-মহিলা পরিষদ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নাগরিকত্বের প্রশ্নে জবাব না দিয়ে ‘সাংবাদিকদের আক্রমণ’ উদ্বেগজনকঃ টিআইবি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই পুলিশের প্রধান দায়িত্ব আওয়ামী লীগের মিছিল ঠেকানো: ব্যর্থ হলেই মিলছে বদলির শাস্তি