ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
আইনজীবী প্রেমিকের নির্যাতন ও প্রতারণার শিকার গায়িকার
শ্রেয়া ঘোষালকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় আসেছিলেন ভারতীয় কণ্ঠশিল্পী ও রেডিও জকি সুচিত্রা। এরার সংবাদের শিরোনাম হলেন প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ এনে। গায়িকার দাবী, আইনজীবী প্রেমিকের নির্যাতন ও প্রতারণার শিকার তিনি।
ভারতীয় সংবাদামধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে হবু বর, চেন্নাই হাইকোর্টের আইনজীবী শুনমুগরাজের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সুচিত্রা।
গার্হস্থ্য হিংসা, আর্থিক জালিয়াতি এবং চেন্নাইয়ের বাড়ি দখল নেওয়ার মতো গুরুতর অভিযোগ এনেছেন সুচিত্রা।
নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক ভিডিওতে সুচিত্রাকে বলতে শোনা যায়, ‘সুচি লিকস পর্বের পরে, আমি ভেবেছিলাম এর চেয়ে খারাপ কিছু ঘটতে পারে না। তবে এটি ঘটেছিল - আমি প্রেমে পড়েছিলাম। আমাকে বেশ কয়েকবার মারধর করা হয়েছে।
তিনি ডাব্লুডাব্লুএফ কুস্তিগীরের মতো আমাকে তার
বুট দিয়ে লাথি মেরেছিলেন। আমি এক কোণে বসে কাঁদতাম, তাকে থামতে বলতাম।’ বলে রাখা প্রয়োজন, ২০১৬ সালে সুচিত্রার সোশ্যাল অ্যাকাউন্ট থেকে তারকাদের ব্যক্তিগত এবং অশ্লীল ছবি ফাঁস হয়েছিল। এ ঘটনায় নড়ে উঠেছিল দক্ষিণী বিনোদন দুনিয়া। এটিই সুচি লিকস পর্ব। তবে গায়িকার তৎকালীন স্বামী কৌতুক অভিনেতা-অভিনেতা কার্তিক কুমারের দাবি ছিল স্ত্রীর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। প্রেমিকের বিরুদ্ধে বিয়ে গোপনের অভিযোগ এনে সুচিত্রা বলেন, ‘নিজেকে ডিভোর্সি বলে পরিচয় দিলেও পরে জেনেছি তার ডিভোর্স হয়নি। এমনকি তার প্রথম স্ত্রীও আমার কাছে এসেছিলেন, তাকে ফিরিয়ে নেওয়ার জন্য আকুতি জানিয়েছিলেন।’ এরপর বলেন, ‘কিন্তু এখন আমি আদালতে যাচ্ছি। যতক্ষণ না সে প্রতিটি পয়সা ফেরত দিচ্ছে ততক্ষণ আমি তাকে তাড়া করব।
একটি পৃথক পোস্টে, সুচিত্রা শুনমুগরাজের একটি ছবি শেয়ার করেছেন এবং তিনি দাবি করেছেন যে তিনি তার সম্মতি ছাড়াই তার আধার কার্ডে তার আবাসিক ঠিকানা ব্যবহার করেছেন।’ তবে বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি সুচিত্রার প্রেমিক শুনমুগরাজ। এমনকি তার প্রতিনিধিরাও মুখে তালা দিয়ে আছেন।