অ্যাস্ট্রোজেনিকা টিকার ল্যাব রিপোর্টের ছবি তোলাই কি কাল হয়ে দাঁড়িয়েছিল শাহেদের! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

অ্যাস্ট্রোজেনিকা টিকার ল্যাব রিপোর্টের ছবি তোলাই কি কাল হয়ে দাঁড়িয়েছিল শাহেদের!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
পতিত আওয়ামী লীগ সরকারের আমলে করোনার ভুয়া সার্টিফিকেট কাণ্ডে জড়িত থাকার অভিযোগে সে সময় সারাদেশে আলোচনায় আসেন তৎকালীন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। সম্প্রতি সেই শাহেদ সেই সময়ের ঘটনা নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে বিস্তারিত কথা বলেছেন। উপস্থাপকের প্রশ্ন ছিল, আপনাকে নিয়ে আমরা মিডিয়াতে দেখলাম শুরুতে একটা মিডিয়া ট্রায়াল; যেভাবে আপনার মুখ থেকে কোনও বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়নি। একাধারে বলে দেওয়া হয়েছিল যে, রিজেন্ট কেলেঙ্কারির খলনায়ক আপনি। এই সব কিছু কেন ঘটল? কীভাবে ঘটল?আপনার দায় কতটুকু স্বীকার করবেন আপনি! জবাবে শাহেদ বলেন, করোনা প্রাদুর্ভাবের শুরুতেই আমার ধারনা, এপ্রিল মে থেকে আমাকে তৎকালীন স্বাস্থ্য সচিব আমাকে

ফোন করেন। রাত আনুমানিক ১০টা ৩০ থেকে ১১টায় উনি ফোন করে আমাকে বললেন যে, বেসরকারি হাসপাতালে কেউ আগাই আসছে না আপনারতো ২টা হাসপাতাল আছে। এই হাসপাতাল ২টা আপনাকে করোনার জন্য দিতে হবে। আমি না বললাম, কিন্ত স্বাস্থ্য সচিব একপ্রকার জোর করলেন। জোর করে বললেন যে, আপনাকে দিতে হবে। আমাদেরকে একটা চুক্তিতে স্বাক্ষর করানো হল। শুধু একটা কথা হল যে এটা ডেডিকেটেড হিসাবে কাজ করা হবে। জুনের ২৫ তারিখ অথবা ২৬ তারিখ তৎকালীন সিএমএইচডির কাছে যাই। সিএমএসডির দায়িত্বে ছিলেন তখন ব্রিগেডিয়ার শহিদুল্লাহ সাহেব। উনার বদলির অর্ডার হয়েছে, তা আমি উনাকে জিজ্ঞেস করলাম কী বদলি কেন? উনি বললেন যে দেখেন আমি আমাকে

একটা টিকা কিনতে বলা হচ্ছে, অ্যাস্ট্রোজেনিকার টিকা। এই টিকাটা উনি আমাকে দেখালেন। কাগজ ও ল্যাবের রিপোর্ট দেখালেন যে এই টিকাটা ইন্ডিয়া থেকে আনা হবে। আমার ধারণা এটা যদি আমরা মানুষকে দেই মানুষ একটা অসুস্থতার মধ্যে পড়বে ভবিষ্যৎতে। আমার অন্যায় ছিল ওই ল্যাবের রিপোর্টটার ছবি তোলা। রিপোর্টটার ছবি তুলি এবং তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তরের কিছু উচ্চ পদস্থ কর্মকর্তাকে আমি ছবিটা দিয়েছি। দিয়ে আমি নিচে লিখলাম, আপনারা বিষয়টি দেখেন। এটি বাংলাদেশের মানুষের জন্য ক্ষতি হয়ে যাবে। তার পরে আমাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে বলা হয়, এই বিষয়ে আপনি কোনও কথা বলবেন না এবং আমাকে বেক্সিমকোর থেকে একদম সরাসরি ফোন করা হয়। আপনি দেখবেন

আমি কিন্তু এই বিষয়টি নিয়ে গাজী টেলিভিশনের একটি টক শোতে আমি বলেছিলাম এবং ঐদিন রাত্রে বেলায় আমাকে একটি গোয়েন্দা সংস্থা থেকে বলা হয় যে আপনি কাজটা ভালো করছেন না। সালমান এফ রহমানের টার্গেট হয়ে গেলাম আমি একদম পুরোপুরি। শুধু উনি না, সংশ্লিষ্ট লোকজনের টার্গেট হয়ে গেলাম। ওনাদের ধারণা ছিল যে এই কপিটা আমি কোথাও ফ্ল্যাশ করে দেই কি না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারত থেকে ২০০ রেলকোচ ক্রয়: শেখ হাসিনা সরকারের করা চুক্তি বাতিল নয়, বাস্তবায়ন করছে বিএনপি, এ মাসেই আসছে ২০টি কোচ ঋণ খেলাপিদের ১ লাখ কোটি টাকা সুদ মওকুফ: কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের সমালোচনা সাবেক প্রধান বিচারপতি বীর মুক্তিযোদ্ধা খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর শুনানি পেছাল যা-ই ঘটুক না কেন, মাথা উঁচু করে বিদায় নেব: রোনালদো নাহিদের রেকর্ড ম্লান, হারারেতে বেহাল ব্যাটিংয়ে হারল বাংলাদেশ ইয়ামাল: মুসলিম হওয়ায় আমি শরীরে ট্যাটু আঁকাতে পারব না প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনায় রাজনীতির চর্চা: বাধ্যতামূলক হচ্ছে জিয়া পরিবারের ৩ বই পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩ ৫৫ লাখ গ্রাহক ২৬৪ কোটি টাকার ফাঁদে: প্রিপেইড মিটার ভাড়া নিয়ে বিএনপির প্রচারণা ছিলো গুজব ব্যালোগানের শাস্তি স্থগিতের ঘটনায় ফিফা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’: উয়েফা রোহিঙ্গাদের হাতে ৮ হাজার একর বনভূমি উজাড়ের ফল: পাহাড় ধসে ৩ ঘণ্টায় ঝরল ৯টি প্রাণ অ্যাটর্নি জেনারেলকে সহকারীর থাপ্পড়, সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীদের দ্বন্দ্ব চরমে আওয়ামী লীগ আমলে গুরুত্বপূর্ণ পদে অবদান রাখা ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দুই বিদেশি নারীকে অপহরণের পর গণধর্ষণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর পরিবারের সদস্যসহ আটক ৪ একই গ্রাহকের একই ব্যবহারে প্রি-পেইড মিটারে জুনে বিদ্যুৎ বিল দ্বিগুণ-তিন গুণ! পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করবে সরকার মালয়েশিয়ায় রাতভর সাঁড়াশি অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ রাষ্ট্রপতি: গ্রামবাংলা আমাদের শিকড়, শক্তি ও সম্ভাবনার আধার জুলাই নিয়ে মন্তব্য: আনিস আলমগীর, পিয়া সহ ৬ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্পের এক ফোন কলেই বদলে গেল ফিফার নিয়ম, বিতর্কের ঝড়