অ্যান্ড্রয়েড ১৭ যেভাবে ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াবে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৬

অ্যান্ড্রয়েড ১৭ যেভাবে ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৬ |
স্মার্টফোনের গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে ব্যবহারকারীদের উদ্বেগের শেষ নেই। ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে এত দিন সাধারণত বিভিন্ন অনুমতি, অ্যাকাউন্ট সেটিংস, লোকেশন নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা অপশন নিজেকেই পরিচালনা করতে হতো। তবে এই ব্যবস্থায় পরিবর্তন আনছে অ্যান্ড্রয়েড ১৭। নতুন সংস্করণে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা ব্যবহারকারীর কোনো পদক্ষেপ নেওয়ার আগেই স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকবে। প্রযুক্তিবিষয়ক লেখক ক্যাথি হালদিনের মতে, কার্যকর গোপনীয়তা ব্যবস্থার মূল লক্ষ্য হওয়া উচিত সম্ভাব্য ঝুঁকির ক্ষেত্রে শুরু থেকেই ব্যবহারকারীকে সুরক্ষা দেওয়া। কেবল গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল সিদ্ধান্তের সময় ব্যবহারকারীর অনুমতি চাওয়াই হওয়া উচিত মূল পদ্ধতি। ওটিপি ব্যবহারে বাড়তি সুরক্ষা অ্যান্ড্রয়েড ১৭-এর অন্যতম উল্লেখযোগ্য নিরাপত্তা পরিবর্তন এসেছে ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি ব্যবস্থায়। নতুন সংস্করণে ওয়েবওটিপি

বার্তাকেও অতিরিক্ত সুরক্ষার আওতায় আনা হয়েছে। কোনো অ্যাপকে ব্যবহারকারীর মেসেজ পড়ার অনুমতি দেওয়া থাকলেও, সেই বার্তায় থাকা নির্দিষ্ট ওয়েবসাইটের সঙ্গে অ্যাপটির সম্পর্ক না থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ওটিপি কোড সংগ্রহ করতে পারবে না। এর ফলে ক্ষতিকর বা অননুমোদিত অ্যাপের মাধ্যমে গোপনে ভেরিফিকেশন কোড হাতিয়ে নেওয়ার ঝুঁকি কমবে। ফোন চুরি হলে স্বয়ংক্রিয় সুরক্ষা ফোন চুরি ঠেকাতেও অ্যান্ড্রয়েড ১৭ আগের তুলনায় বেশি সক্রিয় ভূমিকা নেবে। নতুন ডিভাইসগুলোতে ‘থেফট ডিটেকশন লক’ এবং ‘রিমোট লক’-এর মতো নিরাপত্তা সুবিধা ডিফল্টভাবেই চালু থাকবে। এ ছাড়া ভুল পিন বা পাসওয়ার্ড দিয়ে বারবার ফোন আনলক করার চেষ্টা ঠেকাতে নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হবে। একাধিকবার ভুল তথ্য দেওয়ার পর দীর্ঘ সময়

অপেক্ষা করতে হবে। এর ফলে চোরেরা বারবার চেষ্টা করে সহজে ফোনের নিরাপত্তাব্যবস্থা ভেঙে ফেলার সুযোগ পাবে না। ব্যক্তিগত তথ্যের নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতেই নিরাপত্তার ক্ষেত্রে অনেক বিষয় স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করলেও ব্যক্তিগত তথ্য ব্যবহারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ বজায় রাখছে অ্যান্ড্রয়েড ১৭। লোকেশন, কনট্যাক্ট, ক্যামেরা কিংবা মাইক্রোফোন ব্যবহারের মতো সংবেদনশীল অনুমতিগুলোতে ব্যবহারকারীই সিদ্ধান্ত নিতে পারবেন। নতুন ‘প্রাইভেসি-ফোকাসড কনট্যাক্ট পিকার’ ব্যবস্থায় কোনো অ্যাপকে পুরো অ্যাড্রেস বুকের তথ্য দেওয়ার পরিবর্তে প্রয়োজনীয় নির্দিষ্ট কনট্যাক্ট বেছে নেওয়ার সুযোগ থাকবে। এ ছাড়া নতুন লোকেশন বাটনের মাধ্যমে কোনো অ্যাপকে স্থায়ীভাবে লোকেশন ব্যবহারের অনুমতি না দিয়ে শুধু বর্তমান সেশনের জন্য নির্দিষ্ট লোকেশন অ্যাক্সেস দেওয়া যাবে। ফলে ব্যক্তিগত তথ্য সুরক্ষার পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে

ব্যবহারকারীর নিয়ন্ত্রণও বজায় থাকবে। সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যান্ড্রয়েড ১৭ যেভাবে ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াবে যে কারণে এসএসসি পরীক্ষা পেছানো হলো সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়ের অজুহাতে ইউনূসের বন্ধ করা তেলভিত্তিক কেন্দ্রগুলোতেই লোডশেডিংয়ের সমাধান খুঁজছে সরকার ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিয়ে অঘটনের শিকার জোকোভিচ ‘সবাই চিন্তিত’, লর্ডসে লজ্জার হারের পর বললেন পাকিস্তানের আব্বাস দিল্লিতে এফসিসি সেমিনার বাতিল নিয়ে দেশের গণমাধ্যমে অপপ্রচার: আওয়ামী লীগের তীব্র প্রতিবাদ লোডশেডিংয়ের সুযোগে গায়েব হচ্ছে ট্রান্সফর্মার, উল্টো জরিমানা গুণতে হয় গ্রাহকদের! ২৪ ঘন্টায় ৬ শিশুর মৃত্যু: হাম কেড়ে নিচ্ছে গরিবের সন্তান, সবার অলক্ষ্যে আর নীরবে দীর্ঘ হচ্ছে ছোট্ট কবরের সারি স্কুল প্রাঙ্গণে ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, শিক্ষিকার ৭ বছরের জেল অবৈধ বাস টার্মিনাল ঘিরে কোটি টাকার বাণিজ্য রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩ প্রবাসীর স্বর্ণ ছিনতাই, বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩ চার লাখ কৃষকের জন্য টিএসপি ১০৪৫ টন ভূমি অফিসে ঘুস ছাড়া ফাইল নড়ে না, সংসদে এমপির দাবি ৫ আগস্ট আওয়ামী লীগ এমপির বাড়ি লুটতে গিয়ে ‘শহীদ’ জুলাই কর্মীর পিতা সেপটিক ট্যাংকে পড়ে নিহত একটির খরচে ৫টি মেট্রোরেল- স্বপ্নই রয়ে গেল: দুই রুটের ব্যয় আওয়ামী আমলের দ্বিগুণেরও বেশি রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ হাঙ্গেরিতে চুরি করা বিমান নিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার চেষ্টা, রুখে দিল যুদ্ধবিমান