অস্ট্রেলিয়ায় ‘বীরাঙ্গনার বয়ান’ মঞ্চস্থ: মুক্তিযুদ্ধে নারীদের অদম্য সাহসের আখ্যান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫

অস্ট্রেলিয়ায় ‘বীরাঙ্গনার বয়ান’ মঞ্চস্থ: মুক্তিযুদ্ধে নারীদের অদম্য সাহসের আখ্যান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫ |
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক মঞ্চনাটক ‘বীরাঙ্গনার বয়ান’, যেখানে তুলে ধরা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নির্যাতিত ও যোদ্ধা নারীদের হৃদয়স্পর্শী কাহিনি। নাটকটি রচনা করেছেন বাংলাদেশের নাট্যকার রওশন জান্নাত রোশনি। এতে অভিনয় ও পরিচালনা করেছেন ভারতের প্রখ্যাত নাট্যশিল্পী পাপিয়া রায়। সঙ্গীত পরিচালনা করেছেন বন্দন মিশ্র, প্রযোজনায় ছিলেন বিবেক জ্যোতি রায়। গত ১২ই অক্টোবর সন্ধ্যায় ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের (UQ) Hawken Engineering Building Learning Theatre-এ আয়োজিত এই নাটকটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। ‘বীরাঙ্গনার বয়ান’-এ মহান মুক্তিযুদ্ধে যে নারীরা পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর দ্বারা সম্ভ্রম হারিয়েও থেমে যাননি, বরং দেশ মাতৃকার জন্য তাঁদের অদম্য সাহস ও বীরত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতা

সংগ্রামে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, তাঁদের জীবনালেখ্য ফুটে উঠেছে মঞ্চে। এক প্রবাসী দর্শক তার অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, “নাটকটি দেখে মনে হলো জীবনের শ্রেষ্ঠ ও সময়োপযোগী পরিবেশনা দেখলাম। একাত্তরের ১৬ই ডিসেম্বর ভোরে রংপুর টাউন হলের পেছনে আমি স্বচক্ষে দেখেছিলাম এমন অনেক বীরাঙ্গনার নিথর দেহ। আজ সেই বিষাদময় স্মৃতি আবার ফিরে এলো।” নাটক শেষে দর্শকদের চোখে ছিল অশ্রু ও গর্বের ঝিলিক। অনেকেই বলেন, এই নাটক শুধু শিল্প নয়, বরং ইতিহাসের প্রতি শ্রদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনার পুনর্জাগরণ। আয়োজনটিতে সহায়তা করেছে University of Queensland Bangladesh Association (UQBDA)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার