ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
অস্কারের দৌড়ে প্রিয়াংকার ‘দ্য জেব্রাজ’
টালিউড অভিনেত্রী প্রিয়াংকা সরকার অভিনীত হিন্দি ছবি ‘দ্য জেব্রাজ’ অ্যাকাডেমি পুরস্কারের শেষ পর্যায়ের মনোনয়নের দৌড়ে এবার যুক্ত হলো। অনীক চৌধুরী পরিচালিত এ ছবিতে প্রিয়াংকা ছাড়াও অভিনয় করেছেন শারীব হাসমী ও ঊষা ব্যানার্জি। ভবিষ্যৎ পৃথিবীতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কীভাবে মানবজীবনে প্রভাব বিস্তার করবে, সেই গল্পই উঠে এসেছে ‘দ্য জেব্রাজ’ ছবিটিতে।
‘দ্য জেব্রাজ’ ছবিটি শেষ মুহূর্তে অস্কারের প্রতিযোগিতায় আন্তর্জাতিক ছবি, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য এবং সেরা অভিনয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগে আপাতত মনোনয়নের জন্য নির্বাচনি পর্যায়ের রয়েছে।
সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী প্রিয়াংকা সরকার বলেছেন, আমরা অত্যন্ত ভালোবেসে ও যত্ন নিয়ে এই ছবির কাজ করেছিলাম। যখনই অনীক আমার কাছে ছবিটার ভাবনা নিয়ে এলো, তখন
থেকেই গল্পটার প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে পড়েছিলাম। খুব ব্যস্ততার মধ্যে শুট করেছিলাম আমরা। তবে একজন শিল্পী হিসেবে খুব উপভোগ করেছি কাজটা করতে গিয়ে। তিনি বলেন, আজ অ্যাকাডেমির মতো আন্তর্জাতিক মঞ্চে সিনেমাটা যাওয়ার পর আমার শুটিংয়ের মুহূর্তগুলো মনে পড়ছে। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে। আমাদের ছবি এমন এক ভবিষ্যৎ পৃথিবীর কথা বলছে, যেখানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার চরমতার শিখরে পৌঁছে গেছে। প্রিয়াংকা সরকার বলেন, মানুষের জীবনে কীভাবে প্রযুক্তির প্রভাব ফেলেছে, এই ছবি আমাদের সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। তিনি বলেন, ছবিতে আমি সুমেরা নামে একজন মডেলের চরিত্রে অভিনয় করেছি। খুব ইন্টারেস্টিং অভিযান রয়েছে ছবিটা জুড়ে। আজ অস্কার দৌড়ে
শামিল আমাদের এই ছবি। আমি ভীষণ আশাবাদী। সবার শুভকামনা কাম্য। ‘দ্য জেব্রাজ’ ছবির পরিচালক অনীক চৌধুরী বলেন, দ্য জেব্রাজ শুধু একটা ছবি নয়; এটি আমাদের সমকালীন একটি দলিল। এ ছবি এমন এক সমাজের কথা বলে, যেখানে মানুষ ও যন্ত্রের মধ্যকার বিভেদ ক্রমশ ঝাপসা হয়ে আসছে। তিনি বলেন, অস্কারের দৌড়ে অন্তিম পর্যায়ের মনোনয়নে এই ছবির সংযোজন শুধু যে সম্মানের তা নয়, আজকের এই স্বীকৃতি আমাদের পুরো টিমের একাগ্রতার ফল। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।