অল্পের জন্য প্রাণে বাঁচলেন জিৎ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫

অল্পের জন্য প্রাণে বাঁচলেন জিৎ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ এপ্রিল, ২০২৫ |
টালিউডের সুপারস্টার জিৎ। দুই বাংলাতেই তার বিশাল ভক্তশ্রেণি রয়েছে। বহু জনপ্রিয় সিনেমার মাধ্যমে তিনি ভক্তদের মনে শক্ত জায়গা করে নিয়েছেন। আর সেই কারণেই এক ভয়াবহ পরিস্থিতি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন তিনি। নিজেই এক সাক্ষাতকারে শেয়ার করেছেন সেই রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। একবার এক প্রত্যন্ত গ্রামে শো করতে গিয়েছিলেন জিৎ। অনুষ্ঠান শেষ হতে রাত গড়িয়ে গিয়েছিল। ফেরার সময় সহকর্মীদের নিয়ে একটি নির্জন জায়গায় গাড়ি থামান—পোশাক পরিবর্তনের জন্য। হঠাৎই দূর থেকে একটি দল এগিয়ে আসে তাদের দিকে। প্রায় ১৫-১৬ জন, হাতে ধারালো অস্ত্র, লাঠি, ইট—ঘিরে ধরে জিৎ-এর গাড়ি। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো টিমে, সবাই ভয় আর শঙ্কায় কাঁপতে শুরু করেন। জিৎ বলেন, ‘গাড়ির

তেতরে বসে আমি শুনতে পাচ্ছিলাম, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিল ওরা। আমাদের খুবই ভয় করছিল। তারপরই আমার মাথায় বুদ্ধি খেলে যায়। আমি কাঁচ নামিয়ে ওদের নিজের মুখটা দেখাই এই ভেবে, যদি আমাকে ওরা চিনতে পারে... যদি আমাদের ছেড়ে দেয়।’ ডাকাতদলের যে লিডার, সে প্রথমে বিশ্বাসই করতে চাইছিল না গাড়ির মধ্যে জিৎ আছেন। তারপর বুঝতে পেরেই ছুটে আসেন। জিৎ বলেন, ‘আমাকে চিনতে পেরে মানুষটাকে মুহূর্তের মধ্যে পাল্টে যেতে দেখি। যে মানুষ কিছুক্ষণ আগেও গুন্ডামি করছিল, খারাপ কথা বলছিল, আমার মুখটা দেখেই বিগলিত হয়ে গেল। উল্টো তার স্ত্রীকে ‘পুষ্পার মা’ বলে ডাকতে শুরু করল।’ এই ঘটনার পর জিৎ বুঝেছিলেন, অভিনয় পেশা থেকে তিনি ঠিক কতখানি পেয়েছেন।

এই পেশা তাকে পরিচিতি দিয়েছে আর সেই সঙ্গে দিয়েছে মানুষের ভালোবাসাও। জিৎ বলেছেন, ‘আমি বুঝতে পারি, এই পেশার মাহাত্ম্য ঠিক কতখানি। একশো কোটি টাকার মালিক হলেও, যদি পরিচিতি না থাকে, লুট হয়ে যেতে সময় লাগবে না। ওই ঘটনার পর অভিনয় পেশার কাছে আমি কৃতজ্ঞ।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?