অর্ধেকেরও কম মার্কিনি ইসরাইলের প্রতি সহানুভূতিশীল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মার্চ, ২০২৫

অর্ধেকেরও কম মার্কিনি ইসরাইলের প্রতি সহানুভূতিশীল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মার্চ, ২০২৫ |
ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও কম নাগরিক সহানুভূতিশীল। সম্প্রতি গ্যালাপের একটি জরিপে এ তথ্য উঠে এসেছে। গ্যালাপের একটি নতুন জরিপে দেখা গেছে, বর্তমানে অর্ধেকেরও কম মার্কিনি ইসরাইলের প্রতি সহানুভূতিশীল। আর ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল আমেরিকানদের ৩৩ শতাংশ, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। ডেমোক্র্যাটদের মধ্যে, ৫৯ শতাংশ ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতিশীল। অন্যদিকে, ২১ শতাংশ ডেমোক্র্যাট ইসরাইলিদের প্রতি বেশি সহানুভূতিশীল। রিপোর্টে বলা হয়েছে, যদিও আমেরিকানরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে তাদের সহানুভূতিশীলতা ফিলিস্তিনিদের চেয়ে ইসরাইলিদের প্রতি বেশি মনে করে, তবু গ্যালাপের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স জরিপে এই পরিমাপের বার্ষিক ট্র্যাকিংয়ের ২৫ বছরের মধ্যে ইসরাইলিদের প্রতি ৪৬ শতাংশ সমর্থন প্রকাশ এ সর্বনিম্ন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়

হামলা শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি। এদিকে, গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকেই ইসরাইলের প্রতি একচেটিয়া সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বর্ণের দামে আবারও বড় পতন, ভরিতে কমলো ৬৫৯০ টাকা ভূমধ্যসাগরে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক ‘তেল নাই’ লেখা দুই পাম্পে মিললো ৫৪ হাজার লিটার জ্বালানি তেল ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্রর শপথ গ্রহণ দেশের পর এবার অস্ট্রেলিয়ায় ‘দম’ ও ‘বনলতা এক্সপ্রেস’ পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার তরমুজের বীজ খেয়ে ফেললে কী হতে পারে? ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার রুদ্ধ হতে পারে আরেকটি আন্তর্জাতিক বাণিজ্য পথ দুই পাকিস্তানি ক্রিকেটারের কাদা ছোড়াছুড়ি, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া ইরানি হামলায় ইউক্রেনের ২১ ড্রোন বিশেষজ্ঞের প্রাণহানির শঙ্কা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে যেসব অঞ্চলে সক্রিয় থাকবে ‘বিজলী’ শিক্ষকদের জন্য সুখবর লরি থেকে ২০০০ লিটার পেট্রল ও ডিজেল উধাও, জেলা-জরিমানা নেত্রকোনায় মজুত করা ৩৫০০ লিটার পেট্রল জব্দ গাড়ির উলটো দিকে বসলেই বমি? জেনে নিন কারণ ও প্রতিকার গ্রেফতার এড়াতে লাফ দিয়ে ডোবায় আসামি, ৫ ঘণ্টা পর উদ্ধার