অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির নেত্রী আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫

অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির নেত্রী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ এপ্রিল, ২০২৫ |
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির দিলশাদ আফরিনকে আটক করেছে রাজধানীর রমনা থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তরিকুল ইসলাম। তিনি জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে দিলশাদ আফরিন নামে এক জনকে আটক করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কাজের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা শাখার সদস্য দিলশাদ আফরিনকে মঙ্গলবার (৮ এপ্রিল) বহিষ্কার করে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কারের কথা জানানো হয়। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়। চিঠিতে বলা হয়, জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী আপনার (দিলশাদ

আফরিন) সাম্প্রতিক কর্মকাণ্ড আমাদের সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে। সমস্ত অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে আপনাকে আহ্বায়ক নাসিরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের অনুরোধক্রমে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সিদ্ধান্ত ৮ এপ্রিল থেকে কার্যকর হবে। দিলশাদ আফরিনের প্রতারণার বিষয়ে অভ্যন্তরীণ তদন্তে প্রমাণ পেয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের লোকজন তাকে পুলিশে সোপর্দ করেছেন। তিনি এখন রাজধানীর রমনা থানা পুলিশের হেফাজতে আছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?