অর্থদাতাদের নাম যে কারণে প্রকাশ করতে চাইছে না এনসিপি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫
     ৯:১৮ অপরাহ্ণ

অর্থদাতাদের নাম যে কারণে প্রকাশ করতে চাইছে না এনসিপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ | ৯:১৮ 107 ভিউ
দমন-পীড়ন সংস্কৃতির কারণে ডোনারদের (অর্থদাতাদের) নাম আমরা প্রকাশ করতে পারছি না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন। গত ৪ এপ্রিল ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন এনসিপির এই যুগ্ম আহ্বায়ক। রাষ্ট্র সংস্কার প্রশ্নে, নির্বাচনের সময়সীমা প্রশ্নে বিএনপির সঙ্গে এক ধরনের বিরোধ তৈরি হয়েছে এনসিপি। এসব বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসের মতো ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জুলাই আন্দোলনের সমন্বয়কদের মতের মিল বেশি দেখা যাচ্ছে। তবে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন দাবি করেন, তাদের দল ধর্মভিত্তিক রাজনীতির চর্চা করবে না। তিনি বলেন, ‘এনসিপি মধ্যপন্থি দল হতে চায়। অনেক রকম মানুষ এসেছেন ছাত্র-জনতার এই

দলে। আমরা সবাইকে নিয়ে এগোতে চাই। যারা বাংলাদেশপন্থি তাদের সঙ্গে নিয়ে রাজনীতি করতে চাই।’ এছাড়াও এই অনুষ্ঠানে অতিথি ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক নিলোফার চৌধুরী মনি। সমসাময়িক রাজনীতি নিয়ে ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের নানা প্রশ্নের জবাব দেন দুই অতিথি। সংস্কার কমিশন যেসব প্রস্তাব করেছে, তার অনেক বিষয়েই ভিন্নমত জানিয়েছে বিএনপি। বিশেষ করে কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন সংস্কার মানতে রাজি নয় তারা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেন, কেউ একাধারে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, কিন্তু বিরতি দিয়ে আবার হতে পারবেন, বিএনপি এমন সংস্কারে রাজি আছে। তিনি আরও যোগ

করেন, সংস্কার উদ্যোগে অন্তর্বর্তী সরকার অনেক ভুল করছে। বিশেষ করে যখন সংস্কার কমিশনগুলো কাজ করছিল, তার সঙ্গে রাজনৈতিক দলগুলোকে যুক্ত করলে ভালো হতো। তাহলে দলগুলো তখনি নিজেদের মতামত জানিয়ে রাখতে পারত। এখন সুপারিশ জমার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা হচ্ছে, তাদের মতামত নেওয়া হচ্ছে, এতে অনেক সময়ক্ষেপণ হচ্ছে, জটিলতাও তৈরি হচ্ছে- বলে মন্তব্য করেন নিলোফার চৌধুরী মনি। এদিকে এনসিপি নেতারা রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন। কিন্তু তাদের অনেক কার্যক্রমেই পুরনো ধারার রাজনীতির চর্চা দেখা যাচ্ছে। অভিজাত হোটেলে ইফতার পার্টি, কোনো কোনো নেতার শোডাউন- এসব অনুষ্ঠানের খরচ নিয়ে প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে চিকিৎসা পেশা থেকে রাজনীতিতে আসা ডা. তাজনূভা জাবীন

বলেন, ‘আর্থিক স্বচ্ছতা আমাদের অন্যতম অগ্রাধিকার। এর মাধ্যমেই আমরা বিএনপি-জামায়াতের রাজনীতি থেকে আমাদের রাজনীতির পার্থক্য গড়ে তুলব। কারণ আমাদের আগে প্রতিষ্ঠিত দলগুলো শোডাউন, পেশি শক্তি-এসব চর্চা করেছে। আমরা এসব করতে চাই না। আগে থেকে চলে আসা দমন-পীড়ন সংস্কৃতির কারণে আমাদের ডোনারদের নাম আমরা প্রকাশ করতে পারছি না।’ তার ভাষ্যমতে, সুশীল সমাজের বড় একটি অংশ এনসিপিতে যুক্ত হয়েছেন। বিভিন্ন পেশাজীবী ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবীরা আছেন, তারা দলে ডোনেট করছেন। শুভাকাঙক্ষীরা ডোনেশন দিচ্ছেন। দলের ব্যয় সংকুলানের বিষয়টি কিভাবে জনগণের সামনে স্পষ্ট রাখা যায়, তা নিয়ে কাজ চলছে বলে জানান ডা. তাজনূভা জাবীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম বাংলাদেশের ১৩ তম সংসদীয় নির্বাচন সম্পর্কে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়লগের (ISD) বিবৃতি Bangladesh Elections Were Free & Fair? New Report Flags Irregularities In 40% Seats, Raises Concerns ফ্যাসিস্ট ইউনূসের নির্বাচন নাটকঃ ভোটকেন্দ্রে ব্যালট ভর্তি বাক্স অরক্ষিত; উধাও প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্ট জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি “আওয়ামী লীগ ফেরার কি আছে? আওয়ামী লীগের কর্মীরা দেশেই আছে।” – সজীব ওয়াজেদ জয় ছয়টি ব্যালট ভর্তি বাক্স সরিয়ে রেখে ফল প্রকাশ; নির্বাচনের চার দিন পর উদ্ধারে বিক্ষুব্ধ রংপুরবাসী, ইউএনও আটক ভোটার নেই, তবু ভোট পূর্ণ। মানুষ নেই, তবু ফলাফল প্রস্তুত।এটাই অবৈধ নির্বাচনের সবচেয়ে বড় প্রমাণ। No voters, yet ballots filled. No people, yet results prepared. What TIB’s Statistics Say: Was the 13th Parliamentary ২৬ লাখ ভারতীয়’ বহাল রেখেই কি বিদায় নিচ্ছেন আসিফ নজরুল? কারাগারে অসুস্থ মুন্নির ‘খোঁজ রাখছে না’ কেউ শেখ হাসিনা মাসে ৮ হাজার কোটি , ইউনুস মাসে ২৩ হাজার কোটি ঋণ নিয়েছে। শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক