অভিনেতা প্রিয়াংশুর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫

অভিনেতা প্রিয়াংশুর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ |
রহস্যজনক মৃত্যু হয়েছে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের সহঅভিনেতা প্রিয়াংশু ওরফে বাবু রবি সিং ছেত্রীর। ভারতের নাগপুর থেকে তার অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, প্রিয়াংশুর মৃত্যুতে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে অভিনেতার বন্ধু ধ্রুব লাল বাহাদুর সাহুর। ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে প্রিয়াংশু ও তার বন্ধু ধ্রুব মোটর বাইকে করে এক পরিত্যক্ত বাড়িতে যান এবং মদ্যপান করেন। মদের আসরে কথা কাটাকাটির এক পর্যায়ে হয় হাতাহাতি। এরপর মাতাল অবস্থায় ঘুমিয়ে পড়েন প্রিয়াংশু। আর তখনই ঘটে ভয়াবহ পরিণতি। পুলিশ আরও জানায়, ধ্রুব ধারালো অস্ত্র দিয়ে প্রিয়াংশুর ওপর আক্রমণ চালায় এবং

তাকে অর্ধনগ্ন অবস্থায় প্লাস্টিক দিয়ে বেঁধে ফেলে রেখে যায়। স্থানীয়রা পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন প্রিয়াংশুকে। পুলিশ সন্দেহ করছে, পূর্বশত্রুতা হত্যার মূল কারণ হতে পারে। এদিকে তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত ধ্রুবর বিরুদ্ধে থানায় রয়েছে একাধিক মামলা। এমনকি প্রিয়াংশুর বিরুদ্ধেও ছিল ছোটখাটো অপরাধের রেকর্ড। দুজনের মধ্যে আর্থিক বিরোধ চলছিল। পুলিশি তদন্ত এখন এগোচ্ছে সেই সূত্র ধরেই। প্রসঙ্গত, ২০২২ সালে অমিতাভ বচ্চনের সঙ্গে স্পোর্টস ড্রামা ‘ঝুন্ড’-এ অভিনয় করেছিলেন প্রিয়াংশু। সিনেমাটি নাগপুরের সমাজকর্মী বিজয় বার্সের জীবনী নিয়ে নির্মাণ করা হয়েছিল। সিনেমায় তুলে ধরা হয়, পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ফুটবল টিম তৈরি করার গল্প।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার