অবৈধ ইসরাইলি বসতিতে কুদস ব্রিগেডের রকেট হামলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৫

অবৈধ ইসরাইলি বসতিতে কুদস ব্রিগেডের রকেট হামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৫ |
ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা রোববার (৭ সেপ্টেম্বর) দখলদার ইসরাইলি সরকারের অবৈধ নেটিভোট বসতি লক্ষ্য করে দুটি রকেট হামলা চালিয়েছে। আল-কুদস ব্রিগেডের বরাত দিয়ে আল-মায়াদিনের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি দখলদার সরকারের চলমান অপরাধের জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। এদিকে হামলার কথা স্বীকার করে বিবৃতি দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। বলেছে, গাজা উপত্যকা থেকে নেটিভোটের দিকে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তাদের দাবি, এর মধ্যে একটি রকেট প্রতিহত করা হয়েছে এবং অন্যটি একটি খোলা জায়গায় গিয়ে পড়েছে। এর আগে ইসরাইলি গণমাধ্যম জানায়, এ রকেট হামলার পর তথাকথিত ‘গাজা এনভেলপ’ জোন এবং পশ্চিম নাকাবজুড়ে সাইরেন

বেজে ওঠে। এদিকে সর্বশেষ এই অভিযানটি গত কয়েকদিনের ইসরাইলি হামলায় গাজার সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনার পরই ঘটলো। দখলদার ইসরাইলের অব্যাহত আগ্রসনে গত ৪৮ ঘণ্টায় অন্তত ৮৩ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এর মধ্যে শনিবারই নিহত হয়েছেন ৬২ জন, যাদের মধ্যে ১৫ জন মানবিক সহায়তার জন্য অপেক্ষমাণ ছিলেন। রোববার (৭ সেপ্টেম্বর) আরও ২১ জন নিহত হন, যাদের মধ্যে আটজন আল-ফারাবি স্কুলে আশ্রয় নেওয়া বেসামরিক, আর দুজন শিশু গাজা সিটির একটি বাস্তুচ্যুত শিবিরে নিহত হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত ৬৪,৩৬৮-জন শহীদ এবং ১,৬২,৭৭৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে শুধু শিশু রয়েছে ২০,০০০-এরও বেশি। সূত্র: মেহের নিউজ

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার