অবশেষে ৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মে, ২০২৬

অবশেষে ৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন পপ তারকা শাকিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৬ |
দীর্ঘ আট বছরের মানসিক যন্ত্রণা আর আইনি লড়াই শেষে অবশেষে বড় স্বস্তি পেলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। স্পেনের উচ্চ আদালত এই গায়িকাকে কর ফাঁকির অভিযোগ থেকে সম্পূর্ণ খালাস দিয়েছেন। একই সঙ্গে শাকিরার কাছ থেকে অন্যায়ভাবে নেওয়া প্রায় ৭৬৫ কোটি টাকা (৫৫ মিলিয়ন ইউরো) সুদসহ ফেরত দেওয়ার জন্য দেশটির রাষ্ট্রীয় কোষাগারকে নির্দেশ দিয়েছেন আদালত। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্পেনের কর কর্মকর্তাদের দাবি ছিল ২০১১ সালে শাকিরা স্পেনে ১৮৩ দিন বসবাস করেছিলেন যা দেশটিতে কর দেওয়ার জন্য ন্যূনতম সময়সীমা। তবে আদালত রায়ে স্পষ্ট জানিয়েছেন, কর কর্তৃপক্ষ তাদের এই দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি। আদালতের হিসাব অনুযায়ী, ওই অর্থবছরে শাকিরা স্পেনে

মাত্র ১৬৩ দিন কাটিয়েছিলেন যা কর দেওয়ার নির্ধারিত সময়সীমা থেকে ২০ দিন কম। ফলে তার ওপর আরোপিত জরিমানাকে সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। এই অর্থ ফেরতের পরিমাণের মধ্যে রয়েছে প্রায় ৩৩৪ কোটি টাকা (২৪ মিলিয়ন ইউরো) আয়কর এবং প্রায় ৩৪৮ কোটি টাকা (২৫ মিলিয়ন ইউরো) জরিমানা। এদিকে এক বিবৃতিতে শাকিরা বলেন, ‘আদালত অবশেষে সত্যকে সামনে এনেছেন। গত আটটি বছর আমার সুনাম নষ্ট করার জন্য সুপরিকল্পিত প্রচারণা চালানো হয়েছে। আমি অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছি, যার প্রভাব আমার স্বাস্থ্য ও পরিবারের ওপর পড়েছে।’ তার কথায়, ‘এখানে কোনো কর ফাঁকি দেওয়া হয়নি এবং প্রশাসন নিজেও কখনো তা প্রমাণ করতে পারেনি। কারণ পুরো বিষয়টিই

ছিল সাজানো। প্রায় এক দশক ধরে আমার সাথে অপরাধীর মতো আচরণ করা হয়েছে। সাধারণ করদাতাদের ভয় দেখানোর জন্য আমার নাম ব্যবহার করা হয়েছিল।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার এক্সপ্রেসওয়ে থেকে সিআরবি: চাঁদাবাজি, মারধর ও বাণিজ্যিক আধিপত্যের কবলে চট্টগ্রামের অর্থনীতি চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক বাঘায় ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করেনি রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে নিরাপত্তা চেয়ে প্রশাসনে কাছে চিঠি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ ট্রাম্পকে ‘ভুয়া গোয়েন্দা তথ্য’ থেকে সতর্ক থাকতে বলল ইরান ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৮১৮ মামলা ব্রিকসের উন্নয়ন ব্যাংকে যোগ দিচ্ছে ইরান, কমবে ডলারনির্ভরতা?