অবশেষে সেই কলম্বিয়ার বিপক্ষে হারল আর্জেন্টিনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪

অবশেষে সেই কলম্বিয়ার বিপক্ষে হারল আর্জেন্টিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ সেপ্টেম্বর, ২০২৪ |
সবশেষ কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ম্যাচের শেষ মুহূর্তে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী ম্যাচের পর আবারও মুখোমুখি হয় দুই দল। বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচটি তাই কলম্বিয়ার জন্য হয়ে উঠল প্রতিশোধের ম্যাচ। ঘরের মাঠের চেনা আঙিনায় শেষমেশ প্রতিশোধটাও নিয়ে নিল কলম্বিয়া। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে জয়ের পথেও ফিরেছে স্বাগতিকরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি দীর্ঘ দিন ধরে ইনজুরিতে ভুগছেন। অপর দিকে চিলির বিপক্ষে সর্বশেষ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন ডি মারিয়া। দুই অভিজ্ঞ ফুটবলারকে ছাড়া তারুণ্যে ভরপুর এক দল সাজিয়েছিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। তবে কোচের সেই

আস্থার প্রতিদান দিতে পারেননি তরুণ ফুটবলাররা। হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে হুলিয়ান আলভারেজ-লাউতারো মার্টিনেজদের। এই হারে আর্জেন্টিনার ১২ ম্যাচের অপরাজেয় যাত্রা থামল। গত বছরের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে হারের পর এবারই প্রথম হারল আলবিসেলেস্তিরা। ম্যাচের প্রথম থেকেই ছন্নছাড়াভাবে খেলেছে আর্জেন্টিনা। বল দখলে খানিকটা এগিয়ে থাকলেও লক্ষ্যে তেমন শটই নিতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা। গোলের জন্য ১৩টি শট নিয়ে মাত্র একটি লক্ষ্যে রাখতে পারে আর্জেন্টিনা। বিপরীতে কলম্বিয়ানদের ৯ শটের পাঁচটিই লক্ষ্যে ছিল। ম্যাচের ২৫ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। রদ্রিগেস ছোট করে কর্নারে এক সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে উঁচু ক্রস বাড়ান দূরের পোস্টে, আর লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন মসকেরা। পিছিয়ে থেকে বিরতিতে যায়

স্ক্যালোনির শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে আর্জেন্টিনা। প্রতিপক্ষ খেলোয়াড়ের ভুল পাস থেকে বল পেয়ে এগিয়ে যান নিকোলাস গঞ্জালেস। বক্সে ঢুকে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবে দ্বিতীয়বার লিড নিতে বেশি সময় নেয়নি কলম্বিয়া। ৬০ মিনিটে রদ্রিগেসের সফল স্পট-কিকে ফের এগিয়ে যায় কলম্বিয়া। নিকোলাস ওতামেন্ডি দানিয়েল মুনোসকে বক্সে ফাউল করায় পেনাল্টি পায় কলম্বিয়া। স্পটকিক থেকে গোল করেন রদ্রিগেস। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিখোঁজ কাস্টমসকর্মীর ১৫ টুকরা লাশ পুকুরে তেলের দামে মহাবিপর্যয়ের শঙ্কা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট কলেজছাত্রী ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো সেই ছাত্রদল নেতাকে বহিষ্কার সিলেটে ছাত্রলীগের মিছিল, অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গভীর রাতে তরুণীর সাথে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা- ‘আগেই বিয়ে হয়েছে’ ফেনীতে বন্যা নিয়ন্ত্রণের বাঁধ কেটে বালি-মাটি লুটছেন বিএনপির নেতারা বাংলাদেশের রপ্তানি-কনটেইনার বুকিং কমিয়ে ফ্রেইট রেট বাড়াল শিপিং কোম্পানি: লিড টাইম ও ব্যয় বাড়ল দ্বিগুণ গ্যাস সংকটের মাঝেই এলপিজির দাম বাড়াল সরকার: মড়ার ওপর যেন খাঁড়ার ঘা শ্রীলঙ্কা সিরিজে অনিশ্চিত জাসপ্রীত বুমরাহ গোপনে প্রবাসীর স্ত্রীর স্নানের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার শফিকুল খাইবার শিকান: ইরানের যে ক্ষেপণাস্ত্র ঘুম কেড়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের ৪ কোটি ডলার পরিশোধ না করেই বাংলাদেশ থেকে পণ্য ক্রয় বন্ধ করল ইউরোপের ব্র্যান্ড এলপিপি ফিফা সভাপতির পদ ছাড়ার চাপে ইনফান্তিনো ‘অর্থাভাবে’ মেট্রোরেলের কাজ বন্ধ হলেও ফ্যামিলি কার্ড জরিপে ব্যয় ২ হাজার কোটি টাকা! বাংলাদেশ আসিয়ানের সদস্যপদ পাবে না, জানিয়ে দিলেন মহাসচিব কাও কিম ইইউর ১৫ দেশে কমেছে বাংলাদেশি পোশাক রপ্তানি: গার্মেন্টস খাতে বড় বিপর্যয় আসন্ন জাতীয় পরিচয়পত্র করানোর কথা বলে মামাতো বোনকে ধর্ষণ, ছাত্রদলের যুগ্ম সম্পাদক গ্রেপ্তার বন্যার্তদের জন্য বরাদ্দ ছিল ৩০ মেট্রিক টন চাল, এক মুঠোও জোটেনি কারো ভাগ্যে