অপ্রতিদ্বন্দ্বী কেয়া পায়েল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬

অপ্রতিদ্বন্দ্বী কেয়া পায়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৬ |
বড় পর্দায় যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে ছোট পর্দায় নিজেকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয়ে সাত বছর পূর্ণ করেছেন এ অভিনেত্রী। তার অভিনীত সর্বশেষ নাটক ‘কোটিপতি’ প্রকাশের কয়েক দিনের মধ্যেই কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়ে ফেলেছে, যা তার জনপ্রিয়তারই প্রমাণ। নাটকটির সাফল্য নিয়ে নিজের অনুভূতি জানিয়ে কেয়া পায়েল বলেন, গল্পটি পড়ার সময় এমন বিশাল সাড়া পাওয়ার বিষয়টি পুরোপুরি আন্দাজ করতে পারেননি। তবে তিনি বিশ্বাস করেছিলেন, নাটকটি দর্শকদের জন্য একটি ইতিবাচক ও সুন্দর বার্তা নিয়ে আসবে—আর সেটিই দর্শক গ্রহণ করেছে ভালোবাসায়। ২০১৮ সালে ‘ইন্দুবালা’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন কেয়া পায়েল। এরপর গত সাত বছরে নাটকেই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

এই দীর্ঘ পথচলা নিয়ে অভিনেত্রীর ভাষ্য, সময় কীভাবে এত দ্রুত পেরিয়ে গেছে, তা নিজেও টের পাননি। প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে কাজ করেছেন এবং প্রতিটি চরিত্রে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন তিনি। দর্শকদের ভালোবাসাকেই নিজের জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করেন কেয়া পায়েল। তার মতে, একজন প্রকৃত শিল্পী হতে হলে বারবার নিজেকে ভাঙতে জানতে হয়। শেখার কোনো শেষ নেই আর মৃত্যুর আগপর্যন্ত কাজের মধ্য দিয়েই শেখার ইচ্ছা তার। বর্তমানে কাজের চাপ বেশ বেড়েছে এ অভিনেত্রীর। সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘এটা আমাদের গল্প’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় কাটছে তার। পাশাপাশি হাতে রয়েছে একাধিক বিজ্ঞাপন ও একক নাটকের

কাজ। আসন্ন ভালোবাসা দিবস এবং দুই ঈদ কেন্দ্র করে কাজের ব্যস্ততা আরও বাড়বে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেয়ারবাজারে বড় ধস, এক সপ্তাহে উধাও ৯ হাজার ৬৩২ কোটি টাকার বাজারমূলধন ফেনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করল বিজিবি ইউরোপে পোশাক রপ্তানিতে প্রতিদ্বন্দ্বীদের কাছে মার খাচ্ছে বাংলাদেশ, বিকল্প খুঁজছেন ক্রেতারা অধিকাংশ সবজি ১০০ টাকার ওপরে: কাঁচা মরিচের ট্রিপল সেঞ্চুরি, বেড়েছে মাছ-ডিম-মুরগির দামও ৩ মাসে দেশে কোটিপতির সংখ্যা বেড়েছে ২ হাজার ২০৯ জন অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন নাহিদ রানা, শরিফুল-লিটনদের নিয়ে বিসিবির আপডেট জুলাই সংক্রান্ত অসংখ্য ভুয়া মামলা: তদন্তে উঠে আসছে একে একে চাঞ্চল্যকর তথ্য, মিলেছে জালিয়াতির প্রমাণ প্রবাসীর স্ত্রীর সাথে গুপ্ত সম্পর্ক, এবার বাঁশখালীর জামায়াত এমপি জহিরুলকে ঘিরে চাঞ্চল্যকর দাবি পূর্ণিমার আলোয় রকওয়ে বিচে ফিরছে বহুল প্রতীক্ষিত জোছনা উৎসব: কয়েক বছর পর ৩১ জুলাই প্রবাসী বাঙালিদের মিলনমেলায় নাচ, গান, কবিতা, ঘুড়ি উৎসব ও তারকাদের অংশগ্রহণ ডেঙ্গু জ্বরে যে লক্ষণগুলো মোটেও অবহেলা করা যাবে না শিল্পকলায় রুনা লায়লার প্রথম একক সঙ্গীত সন্ধ্যা টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি? যা বলছেন বিএনপির সিনিয়র নেতারা রাষ্ট্রপতি পদে মনোনয়ন নিয়ে যা বললেন মির্জা ফখরুল এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত শিক্ষার্থীদের বিক্ষোভে আসামের মন্ত্রীর মেয়ের অংশগ্রহণ, বিজেপি জোট সরকারে অস্বস্তি ২৫ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? নিউইয়র্কের সড়কে নজরকাড়া অভিনেত্রী মেহজাবীন মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ