ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
পটিয়ায় পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে স্বর্ণালঙ্কার ও পৌনে আট লাখ টাকা লুট
৪ আগস্ট শিশু-ধর্ষণচেষ্টার দায়ে বেত্রাঘাত খেয়ে ১৯ দিন পর আরেক শিশুকে ধর্ষণ, জামায়াত কর্মী আটক
ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা
রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
সদরঘাটে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ১০
মাদকবিরোধী অভিযানে গোলাগুলি, তিন পুলিশ সদস্য আহত, আটক ২
জামায়াত নেতার মাদরাসা থেকে সরকারি ধানের বীজ উদ্ধার
অপরাধী ধরতে গিয়ে মিলল বিদেশি রিভলভার, গুলি
চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় দু’টি রিভলভার ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে নগরের পাহাড়তলী থানার কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ৫ আগস্টের পর পুলিশের খোয়া যাওয়া অস্ত্র কিনা তাও শনাক্ত করা যায়নি।
পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ জানান, কাস্টমস একাডেমির পাশে ঝোপঝাড় এলাকায় অপরাধীদের নিয়মিত যাতায়াত। স্থানীয় লোকজন ওই এলাকায় অভিযান চালানোর অনুরোধ জানান। বিকেলে সেখানে অভিযান চালাতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। কিন্তু পরিত্যক্ত অবস্থায় দু’টি রিভলভার ও ১৬ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়েছে।
অস্ত্রগুলোর গায়ে ‘মেইড ইন জার্মানি’ লেখা। অস্ত্রগুলো থানা থেকে খোয়া যাওয়া
নাকি সন্ত্রাসীদের তা শনাক্তের চেষ্টা চলছে। তিনি জানান, কারা সেখানে অস্ত্রগুলো রেখেছে সেটিও বের করার চেষ্টা করা হচ্ছে।
নাকি সন্ত্রাসীদের তা শনাক্তের চেষ্টা চলছে। তিনি জানান, কারা সেখানে অস্ত্রগুলো রেখেছে সেটিও বের করার চেষ্টা করা হচ্ছে।



