ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
শত শত কোটি টাকায় ভাসতে থাকা জুলাই স্মৃতি ফাউন্ডেশনে আজ তিনমাস ধরে বেতন বন্ধ
এমপিপুত্র যুবদল নেতা আটক
হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ধর্ষণ মামলায় গ্রেপ্তার সেই শিবির নেতা ২ দিনের রিমান্ডে
নতুন বেতন কাঠামোতে আরও যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা
অন্তর্বর্তী সরকারের সাফল্যের ওপর জাতির সাফল্য নির্ভর করছে
অন্তর্বর্তী সরকারের সাফল্যের ওপর জাতির সাফল্য নির্ভর করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। শুক্রবার দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন তিনি।
ড. ওসমান ফারুক বলেন, যুদ্ধাপরাধের অভিযোগ এনে আমাকে নানাভাবে নাজেহাল করেছে পতিত সরকার। যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়ে কেউ প্রমাণ করতে পারবে না। দলের নেতৃত্ব শূন্য করতেই আমার বিরুদ্ধে এমন অভিযোগ দেওয়া হয়েছিল।
দেশে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে এমন প্রত্যাশা করে ড. ফারুক বলেন, বিদেশে থাকা অবস্থায় রাজনীতি থেকে কিছুটা দূরে থাকলেও জিয়া পরিবারের উপর বিশ্বাস রেখে আগামীতে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকবো।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে সপরিবারে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
নামেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। ২০১৬ সালের মে মাসে তিনি যুক্তরাষ্ট্রে যান।সেসময় যুদ্ধাপরাধের অভিযোগে ওসমান ফারুকের বিরুদ্ধে মামলা হলে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। ড. ওসমান ফারুক বিশ্বব্যাংকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষায় ভূমিকা পালন করতেন। কিশোরগঞ্জ-৩ আসনের দুবারের নির্বাচিত সংসদ সদস্যও তিনি। আগামী সপ্তাহ থেকে ওই আসনে তার নির্বাচনী এলাকায় যাওয়ার পরিকল্পনা করছেন। দেশে ফিরেই শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক।