অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি নেতা জাহিদের যে আহ্বান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপি নেতা জাহিদের যে আহ্বান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৪ |
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, তাদের বলবো জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেন। সোমবার শেরেবাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদেন শেষে এসব কথা বলেন তিনি। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমদসহ অন্য নেতাদের দেশে আগমন উপলক্ষ্যে জিয়ার কবরে শ্রদ্ধা জানানো হয়। আগামী সংসদ নির্বাচনে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের পক্ষ থেকে আসা প্রস্তাব প্রসঙ্গে ডা. জাহিদ বলেন, আজকে অনেকে বলেন সংখ্যানুপাতিক অনুযায়ী নাকি সংসদে আসন থাকতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়া

পর থেকে সংসদীয় আসন অনুযায়ী নির্বাচন হয়ে আসছে। এখানে কেউ চাইলে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চাপিয়ে দিতে পারবে না। এই বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে কোন প্রক্রিয়ায় নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী যে নির্বাচন পদ্ধতি বাংলাদেশে আছে, সেটি অব্যাহত থাকবে বলে মনে করে বিএনপি— এমনটা জানিয়ে তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে দেওয়া ৩১ দফায় লিখিত আছে, বিএনপি কী ধরনের সংস্কার চায়। সেই ৩১ দফা বাস্তবায়নে জন্য আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো দ্রুত নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। দেশে গুজব রয়েছে আওয়ামী লীগ সভাপতি ভারতে একটি সমাবেশ করবে—এই বিষয়ে বিএনপির মন্তব্য কী জানতে চাইলে ডা. জাহিদ বলেন, ভারত একটি স্বাধীন দেশ। ভারত নিশ্চয় তার দেশকে অন্যদেশের বিরুদ্ধে রাজনৈতিকভাবে

ব্যবহার করার জন্য দেবে এটা আমরা মনে হয় না। ভারতের রাজনীতিবিদ ও সরকার এতো বোকা বলে আমি বিশ্বাস করি না। যারা এই ধরনের খবর ছড়াচ্ছেন তারা মাঠ গরম করার জন্য এইগুলো করছেন। বাস্তবে তারা মাঠে নামুক, দেখুক জনগণ তাদের গ্রহণ করে কিনা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘আওয়ামী লীগকে আর রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না’—বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’: রোনালদো ৮০% ছেলেই আনফিট তাই ছাত্রীকে লিভ টুগেদারের প্রস্তাব অধ্যাপকের এক হাজার পিস ইয়াবাসহ আটক জুলাইযোদ্ধাকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ, করতেন মাদকবিরোধী সংগঠনও ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের জেরে ৫ ছাত্রলীগ কর্মীকে আটকের পর কারাগারে সংরক্ষিত বনের ভেতরে এলজিইডির রাস্তা: বন বিভাগের আপত্তি উপেক্ষা করে অনড় স্থানীয় সংসদ সদস্য সাভারে মাদ্রাসার টয়লেট থেকে পাকিস্তানে তৈরি রিভলবার-গুলি উদ্ধার একাত্তেরর লজ্জাজনক পরাজয়ের পর আবারও বঙ্গোপসাগরে পাকিস্তানি সাবমেরিন হামে শিশুমৃত্যুর দায়ে ইউনূস-নুরজাহানের বিচার দাবিতে মহাখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল দ্বিতীয় ম্যাচের আগে সুখবর পেল ব্রাজিল ঐতিহাসিক চুক্তিতে ইরানের বিজয় চাইনিজ স্ক্যামারদের কাছে তরুণদের ডলারে বিক্রি ইরান থেকে তেল কেনার উদ্যোগ ক্রিপ্টোতে প্রতিদিন পাচার কয়েকশ কোটি টাকা পাকিস্তানের চা, আতিথেয়তা ও বিয়ের ঐতিহ্যের প্রেমে মার্কিন কূটনীতিক এক আপেল, দুই রঙ! নিউজিল্যান্ডে বিরল আপেল দেখতে উৎসুক জনতার ভিড় জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা নিয়ে মুখ খুললেন জামায়াত এমপি সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া খুবি অধ্যাপকের কুশপুত্তলিকা দাহ, জুতা নিক্ষেপ