অন্তত ১৪ হাজার শান্তিরক্ষী কমানোর চিন্তা করছে জাতিসংঘ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫

অন্তত ১৪ হাজার শান্তিরক্ষী কমানোর চিন্তা করছে জাতিসংঘ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ |
গুরুতর আর্থিক সংকটের কারণে জাতিসংঘ আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বব্যাপী তার নয়টি শান্তিরক্ষা মিশন থেকে প্রায় ১৩ থেকে ১৪ হাজার সেনা ও পুলিশ সদস্য কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে। বর্তমানে নিয়োজিত মোট শান্তিরক্ষী বাহিনীর এটি প্রায় এক-চতুর্থাংশ। এই সিদ্ধান্তের ফলে অনেক বেসামরিক কর্মীও চাকরি হারাতে পারেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস জানিয়েছেন, সংস্থাটি তার ৮০তম বার্ষিকীতে এক গুরুতর অর্থ সংকটে পড়েছে এবং কার্যকারিতা বৃদ্ধি ও ব্যয় কমানোর নতুন উপায় খুঁজছে। এই অর্থ সংকটের প্রধান কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের বকেয়া অর্থ পরিশোধ না করাকে দায়ী করা হচ্ছে। শান্তিরক্ষী কার্যক্রমের সবচেয়ে বড় অর্থদাতা যুক্তরাষ্ট্র,

যারা মোট বাজেটের প্রায় ২৬ ভাগ দেয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে জাতিসংঘের মোট ২ দশমিক ৮ বিলিয়ন ডলার বকেয়া রয়েছে। নতুন অর্থবছর শুরুর আগেই বকেয়া ছিল ১ দশমিক ৫ বিলিয়ন ডলার, যার সঙ্গে সম্প্রতি আরও ১ দশমিক ৩ বিলিয়ন ডলার যোগ হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র শিগগিরই ৬৮০ মিলিয়ন ডলার পরিশোধের কথা জানিয়েছে। এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত আগস্টে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বরাদ্দকৃত ৮০০ মিলিয়ন ডলার শান্তিরক্ষা তহবিল একতরফাভাবে বাতিল করেছেন। তার প্রশাসন ২০২৬ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সব তহবিল বাতিলের প্রস্তাব করেছে, কারণ তাদের মতে মালি, লেবানন এবং কঙ্গো প্রজাতন্ত্রের মিশনগুলো ব্যর্থ হয়েছে। এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ সুদান, কঙ্গো প্রজাতন্ত্র, লেবানন,

কসোভো, সাইপ্রাস, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, পশ্চিম সাহারা, গোলান মালভূমি এবং আবিয়াই এলাকার শান্তিরক্ষী মিশনগুলো প্রভাবিত হবে। উল্লেখ্য, এসব মিশনের কয়েকটিতে বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োজিত আছেন। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে চোরাপথে আসছে ভারতীয় মসলা হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ প্রকল্প চালুর ঘোষণা ট্রাম্পের যুক্তরাষ্ট্রের ৯ দফা শান্তি প্রস্তাবের জবাবে ১৪ দফার নতুন প্রস্তাব দিল ইরান টাঙ্গাইলে মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সরবরাহ স্বাভাবিক বাজারে অস্থিরতা কুমিল্লায় আটকের সাড়ে ১২ ঘণ্টা পর ছাড়া পেলেন সেই বিএনপি নেতা এএমজেড হাসপাতাল: ভুল রিপোর্টে শিশু আইরার অপচিকিৎসা ব্যক্তিশ্রেণির করের বোঝা বাড়বে ভুল পথে হেঁটে শিখলেন অভিনেত্রী শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা এপ্রিলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১২ কোটি ৭০ লাখ ডলার ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান চায় ইরান ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, মে মাসে কালবৈশাখী-দাবদাহের শঙ্কা নেতানিয়াহু নয়, ইসরাইলের ভাগ্য নির্ধারণ করছেন ট্রাম্প! হজে বয়সসীমা নিয়ে নতুন ঘোষণা দিল সৌদি সামরিক হুমকির মুখেও সচল মার্কিন-ইরান কূটনৈতিক আলোচনা নগ্ন ভিডিও করে চাঁদা দাবি, পুলিশের ফাঁদে যুবক