অনুমিতভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন তামিম, পরিচালক হলেন যারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুন, ২০২৬

অনুমিতভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন তামিম, পরিচালক হলেন যারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৬ |
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র পরিচালনা পর্ষদের নিরুত্তাপ নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। নির্বাচনের বহু আগেই ঠিক হয়ে গিয়েছিলো পদ, পদবী। সেই অনুযায়ী সম্পন্ন হয়েছে বাকিটা। ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হওয়ার পর অনুমিতভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। বিসিবির পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা ২৫ জন। এরমধ্যে নির্বাচনের আগেই ৮ জন বিনা প্রতিদ্বন্দিতায় পরিচালক নির্বাচিত হয়ে গিয়েছিলেন। বাকি পদগুলোর মধ্যেও প্রতিদ্বন্দিতা ছিলো না। ক্লাব ক্যাটাগরিতে ১২ পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১৬ জন, যার মধ্যে ১০ জনের নির্বাচিত হওয়া নিয়ে কোন সংশয় ছিলো না। ভোটার বা কাউন্সিলর করা হয়েছিলো এমন সব ব্যক্তিদের যারা ছিলেন তামিমদের ঘনিষ্ঠ। কাজেই তারা যে জিতবেন সেটা আগে থেকেই

ছিলো চূড়ান্ত। ঢাকাভিত্তিক ক্লাব কাউন্সিলরদের ক্যাটাগরি-২ পরিচালক হন তামিম ইকবাল, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মাসাদুজ্জামান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, ফাহিম সিনহা, শানিয়ান তানিম নাভিন, সাকিব আহমেদ সালাম, আসিফ রব্বানী, মির্জা ইয়াসির আব্বাস, মো. রফিকুল ইসলাম বাবু, অধ্যাপক ড. সরকার মাহবুব আহমেদ শামীম। খুলনা থেকে মোহাম্মদ শফিকুল আলম এবং শান্তনু ইসলাম। বরিশাল থেকে মোহাম্মদ মিজানুর রহমান পরিচালক হয়েছেন। ভোটগ্রহণের আগেই আটজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তারা হলেন—সাবেক জাতীয় অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু, মঈন উদ্দিন চৌধুরী, সায়েদ বিন জামান, এসএম আবদুল্লাহ আল ফুয়াদ, মীর শাকরুল আলম সীমান্ত, মির্জা ফয়সাল আমিন, আবদুল কাইয়ুম চৌধুরী এবং সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে

পরিচালক হয়েছেন মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ সরফরাজ আহমেদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও) ভারতীয় পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় ন্যায্যমূল্য না পেয়ে দিশেহারা কৃষক, ক্ষোভে পেঁয়াজ ফেলে দিচ্ছেন রাস্তায়-ডোবায় মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে বিদ্যুতের লোডশেডিং অতিষ্ট যুবকের প্রধানমন্ত্রী ও জায়মাকে কটুক্তি, ফেনীতে যুবক গ্রেফতার হাসপাতাল চালুর দাবিতে সড়ক অবরোধ, নবম দিনে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলন বিশ্বজুড়ে ৯১টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে শেখ হাসিনা: “এ বছরই দেশে ফিরব” কোটচাঁদপুরের ডেপুটি রেঞ্জার শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের একাধিক অভিযোগ ঢাবি স্থাপনার নাম পরিবর্তন: সিনেট অধিবেশন থেকে শিবিরের ওয়াকআউট; পছন্দের নাম ‘শহিদ ওসমান হাদি’ পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট