অনন্যা অতীত, নতুন প্রেমে আদিত্য – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মে, ২০২৬

অনন্যা অতীত, নতুন প্রেমে আদিত্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৬ |
বলিপাড়ায় সম্পর্কের ভাঙা-গড়া লেগেই থাকে। কিন্তু যখন অভিনেতা আদিত্য রায় কাপুর আর তারা সুতারিয়ার মতো দুই ‘সিঙ্গেল’ হার্টথ্রবের নাম একসঙ্গে জড়িয়ে যায়, তখন গুঞ্জন থামানো কঠিন হয়ে পড়ে। ফিল্মফেয়ারের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, বি-টাউনের নতুন ‘পাওয়ার কাপল’ হতে চলেছেন আদিত্য ও তারা সুতারিয়া। আর সেই খবর ঘিরেই এখন সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে তোলপাড়। বছর দুয়েক ধরে চুটিয়ে প্রেম করার পর গত ২০২৪ সালের এপ্রিলেই অনন্যা পান্ডে আর আদিত্যের সম্পর্কে ইতি পড়েছিল। অনন্যার ‘ক্রিপ্টিক’ সামাজিক মাধ্যমে পোস্ট বা ট্র্যাভেল ছবি—সবকিছুতেই ফুটে উঠেছিল বিচ্ছেদের যন্ত্রণা। পরে বিভিন্ন সাক্ষাৎকারে অনন্যা পান্ডে জানিয়েছিলেন—পুরোনো সম্পর্কের মায়া কাটিয়ে তিনি এখন নিজের কাজ আর পোষ্যকে নিয়েই

ব্যস্ত। যদিও আদিত্য এই বিচ্ছেদ নিয়ে বরাবরই মৌনব্রত পালন করেছেন। তবে তার ‘সিঙ্গেল’ স্ট্যাটাস নিয়ে জল্পনার শেষ ছিল না। এর আগে বীর পাহাড়িয়ার সঙ্গে তারা সুতারিয়ার প্রেম নিয়ে একসময় উত্তাল ছিল বলিপাড়া। কিন্তু চলতি বছরের শুরুতেই সেই সম্পর্কেও ভাঙন ধরে। জানা গেছে, এপি ধিলোর কনসার্টে তারার পারফরম্যান্স ও ঘনিষ্ঠতা নিয়ে বীরের সঙ্গে তার মনোমালিন্য শুরু হয়। যদিও তারা সেই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক রিপোর্ট বলছে, বীর এখন তারার জীবনে ‘সাবেক’। এদিকে মুম্বাইয়ের বিভিন্ন পার্টি থেকে শুরু করে ঘরোয়া আড্ডা— ইদানীং প্রায়ই আদিত্য ও তারাকে একসঙ্গে দেখা গেছে। ‘ফিল্মফেয়ার’ দাবি করেছে, তাদের ঘনিষ্ঠ মহলের মতে দুজনে একে অপরের সান্নিধ্য বেশ উপভোগ করছেন।

আদিত্যর মার্জিত স্বভাব আর তারার গ্ল্যামারাস উপস্থিতি— নেটিজেনরা ইতোমধ্যে তাদের জুটিকে ‘পারফেক্ট’ তকমা দিয়েছেন। যদিও এ দুই তারকা এখনো মুখে কুলুপ এঁটেছেন চর্চিত প্রেম নিয়ে, কিন্তু ওই যে কথায় আছে— যা রটে তার কিছু তো বটে। তবে অনন্যা পান্ডে আর বীর পাহাড়িয়ার অধ্যায়ের যে নতুন শুরু তা তাদের ঘনঘন একসঙ্গে উপস্থিতিই বলে দিচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতা: বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ৬০ দেশের ওপর নতুন মার্কিন শুল্ক কার্যকর বিশ্বকাপ শেষে অবসর নিলেন আর্জেন্টাইন তারকা গ্লাসগোতে জমকালো আয়োজনে ২৩তম কমনওয়েলথ গেমসের উদ্বোধন করলেন রাজা চার্লস সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত ল্যান্ড ক্রুজার থেকে বিপুল ইয়াবাসহ সাবেক সেনাসদস্য গ্রেপ্তার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী দায়িত্বে থাকছেন স্পিকার বিএনপি নেতার ঠিকাদারিতে নির্মিত সড়কের ‘ছাল-বাকল’ উঠে বেহাল দশা ২৫ দিনেই! পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী টানা পঞ্চম দিনও অচল লোকসভা, বক্তব্যের সুযোগ পেলেন না রাহুল