অনন্যার ভয়ংকর অভিজ্ঞতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪

অনন্যার ভয়ংকর অভিজ্ঞতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৪ |
বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের নতুন ওয়েব ফিল্ম ‘সিটিআরএল’ মুক্তি পেয়েছে। গত ৪ অক্টোবর থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে এটি। সে কাজের অভিজ্ঞতা নিয়ে অনন্যা কথা বলেছেন বলিউড হাঙ্গামার সঙ্গে। পাঠকদের জন্য তার সাক্ষাৎকারের চুম্বক অংশ তুলে ধরা হলো। এ কাজের জন্য অনন্যা পান্ডের কাছে যখন স্ক্রিপ্ট আসে। তখন নির্মাতা তাকে বলেন আবশ্যই যেন ঠান্ডা মাথায় গল্পটি তিনি পড়েন। নির্মাতার কথা অনুযায়ী সেভাবেই স্ক্রিপ্ট খোলেন। এরপর গল্পটি শেষ করার অভিজ্ঞতা নিয়ে অনন্যা বলেন, ‘নির্মাতা বিক্রমাদিত্য মোতওয়ানির সঙ্গে আমার এর আগে কাজের সুযোগ হয়নি। এবারই প্রথম কাজ করলাম। তবে তার নির্মাণ সম্পর্কে আমার আগে থেকেই ধারণা ছিল। তাই তিনি যখন আমাকে গল্পটি ঠান্ডা মাথায়

পড়ার কথা বলেন, তখনই বুঝেছি এই গল্প আমাকে নতুন অভিজ্ঞতা দেবে। এরপর যখন পড়তে শুরু করলাম তখন আমার ধারণাই বদলে যায়। একপর্যায় গল্প বুঝতে পেরে ভয় পেয়ে যাই। কারণ এমন গল্পের সিনেমা আমি এর আগে দেখিনি। এটি সম্পূর্ণ নতুন পৃথিবীর গল্প।’ এরপর ওয়েব ফিল্মের গল্প নিয়ে অনন্যা বলেন, ‘সাধারণভাবেই এর গল্প শুরু হয়। শুরুতেই দেখানো হয় বিভিন্ন কারণে এক প্রেমিক-প্রেমিকার সম্পর্ক ভেঙে যায়। কিন্তু সেই সম্পর্ক ভাঙার জন্য সবাই মেয়েটিকেই দায়ী করতে থাকে। তখন মেয়েটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে ছেলেটির সব স্মৃতি তার জীবন থেকে মুছতে চায়, যা করতে গিয়ে একটি সময় ছেলেটি নিখোঁজ হয়ে যায়। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের

ভয়াবহ দিক ফুটে উঠেছে এ গল্পে। যে গল্পে কাজের অভিজ্ঞতা আমাকে নতুনভাবে ভাবার জন্য বাধ্য করেছে। এমন একটি প্রজেক্টের অংশ হতে পেরে আমি আনন্দিত।’ ওয়েব ফিল্ম প্রসঙ্গে অনন্যা আরও জানান, এটি খুবই ভয়ংকর এক অভিজ্ঞতা ছিল তার জন্য। কারণ এআই সম্পর্কে তিনি অজ্ঞাত ছিলেন। কিন্তু এ সিরিজটা করতে গিয়ে তিনি হতবাক হয়ে যান এবং ভাবতে বাধ্য হন বাস্তবেও এমনটি ঘটতে পারে। বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত ‘সিটিআরএল’-এর গল্প লিখেছেন অবিনাশ সম্পাথ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! মালয়েশিয়ায় অসুস্থ প্রবাসীকে দেখতে হাসপাতালে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এমপি গাজী নজরুল এখন কোথায়? যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট বন্ধ করল সরকার, চরম ভোগান্তিতে মানুষ জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্ত ভারতীয় সুপ্রিম কোর্টের যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম চ্যাম্পিয়ন দল কেন গোলপোস্টের জাল কেটে নেয়? উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষা শুরু ২৪ জুলাই