অত্যাধুনিক যুদ্ধবিমানের বিশাল বহর কিনছে পাকিস্তান, ছাড়িয়ে যাবে ভারতকেও – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪

অত্যাধুনিক যুদ্ধবিমানের বিশাল বহর কিনছে পাকিস্তান, ছাড়িয়ে যাবে ভারতকেও

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ ডিসেম্বর, ২০২৪ |
চীনের তৈরি ৪০টি উন্নত স্টিলথ যুদ্ধবিমান কিনছে পাকিস্তান। এ বিষয়ে ইসলামাবাদের সঙ্গে আলোচনা করছে বেইজিং। চীনের সবচেয়ে উন্নত এই সামরিক যুদ্ধবিমান একবার পাকিস্তানের হাতে এসে পড়লে দক্ষিণ এশিয়ার শক্তি ভারসাম্য পুরোপুরি পাল্টে যাবে। এমনকি আকাশ প্রতিরক্ষায় চিরশত্রু ভারতের বিমান বাহিনীকে ছাড়িয়ে যাবে পাকিস্তানের বিমান বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী, চীনের তৈরি এই যুদ্ধবিমানটি হলো ফাইটার জেট জে-৩৫এ। এটি চীনের দ্বিতীয় পঞ্চম প্রজন্মের স্টিলথ ফাইটার জেট। যুক্তরাষ্ট্রের পর চীন একমাত্র দেশ যাদের দুটি পঞ্চম প্রজন্মের সামরিক যুদ্ধবিমান রয়েছে। একে যুক্তরাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ যুদ্ধবিমান এফ-৩৫ এর প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়। চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-এর দাবি, জে-৩৫এ একটি মাঝারি আকারের স্টিলথ যুদ্ধবিমান। এই

বিমান একাধিক ভূমিকা পালন করতে সক্ষম। চীনের এই যুদ্ধবিমান জে-৩৫এ দেখতে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন কোম্পানির তৈরি এফ-৩৫-এর মতোই। পার্থক্য শুধু, জে-৩৫এ দুটি ইঞ্জিন আছে এবং এফ-৩৫ এর আছে একটি ইঞ্জিন। যদি সবকিছু ঠিক থাকে তাহলে চীনের বাইরে পাকিস্তানই প্রথম ও একমাত্র দেশ হবে যাদের কাছে যুদ্ধবিমান জে-৩৫এ এর একটি স্কোয়াড্রন থাকবে। একই সঙ্গে চীনের সবচেয়ে উন্নত সামরিক যুদ্ধবিমান রপ্তানির প্রথম নজিরও স্থাপিত হবে। পাকিস্তানের সব সময়ের মিত্র দেশ চীন। বহু আগে থেকেই দেশটিকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে বেইজিং। একই সঙ্গে দেশ দুটির চিরশত্রু একই—ভারত। আকাশ প্রতিরক্ষায় পাকিস্তানের এতদিনের ভরসা ছিল যুক্তরাষ্ট্রের তৈরি পুরোনো আমলের এফ-১৬ এবং ফ্রান্সের তৈরি মিরাজ যুদ্ধবিমান। এই

দুটি যুদ্ধবিমানই বদলে ফেলতে চাইছে পাকিস্তান। এই ক্ষেত্রে ইসলামাবাদকে সহায়তার পথে হাঁটছে বেইজিং। পাকিস্তানের সংবাদমাধ্যম বোল নিউজের বরাতে ইন্ডিয়া ডটকম জানিয়েছে, চলতি ২০২৪ সালের জুলাই মাসে পাকিস্তানের বিমান বাহিনীর পাইলটরা আনুষ্ঠানিকভাবে চীনের যুদ্ধবিমান জে-৩৫এ চালানোর প্রশিক্ষণ শুরু করেছেন। এ ছাড়া তার আগে জানুয়ারিতে পাকিস্তানের এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর বলেছিলেন, জে-৩৫এ যুদ্ধবিমান কেনার ভিত্তি তৈরি হয়ে গেছে। হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী, চীন দুই বছরের কম সময়ে ৪০টি স্টিলথ ফাইটার জেট সরবরাহ করবে। চীনের পুরো প্রতিরক্ষা শিল্প ইতোমধ্যেই ব্যাপক উৎপাদনের জন্য প্রস্তুত রয়েছে। কারণ এই যুদ্ধবিমানের কোনো অংশের জন্য অন্য কোনো দেশের ওপর নির্ভর করতে হয় না চীনকে। সংবাদমাধ্যমটি জানিয়েছে,

পাকিস্তানের বিমান বাহিনী ইতোমধ্যে এই যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে। বেইজিং থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া না গেলেও যদি এমন চুক্তি বাস্তবায়িত হয় তাহলে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হবে। মার্কিন বিমান বাহিনীর চায়না অ্যারোস্পেস স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক ব্রেন্ডান মুলভেনি সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেছেন, এই পদক্ষেপ পাকিস্তানকে চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করেছে। পাকিস্তানের বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর থেকে এগিয়ে যাবে। তবে তিনি এ-ও বলেন, চীনা যুদ্ধবিমান দিয়ে পাকিস্তানিরা কতটা দক্ষতার সঙ্গে উড়তে ও যুদ্ধ করতে পারে, সেটি ভিন্ন বিষয়। এ ছাড়া যুদ্ধবিমানের কর্মক্ষমতা নির্ভর করবে বেইজিং কীভাবে অস্ত্র ও অন্যান্য সহায়তা ব্যবস্থা সরবরাহ করে তার ওপর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! প্রথমবার এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরছে নারী ক্রিকেট দল ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির স্থায়ী বিচারপতি হলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ জাতিসংঘে সাইড ইভেন্টে ‘সামাজিক ব্যবসার গুরুত্ব’ তুলে ধরলেন ইউনূস; উপস্থিত ছিলে হাতেগোণা অতিথি নিখোঁজের ২ দিন পর পুকুরের ঝোপে মিলল ৭ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ, ব্রাহ্মণবাড়িয়ায় আতঙ্ক অবিশ্বাস্য নাটকীয়তায় জাপানের বিপক্ষে অল্পের জন্য জিতল ভারত সন্ধ্যা নামলেই নগরীতে আতঙ্ক: কেরানীগঞ্জে ব্যবসায়ীকে গুলি ও বোমা ফাটিয়ে ২৫ ভরি সোনা লুট মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ রূপনার বীরত্বেও তলানিতে থেকে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ