অডিশন ছাড়াই শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় তাসনিয়া ফারিণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫

অডিশন ছাড়াই শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় তাসনিয়া ফারিণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫ |
সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শো’তে অভিনেতা আফরান নিশোর সাথে সঞ্চালনার দায়িত্বে ছিলেন তাসনিয়া ফারিণ। অনুষ্ঠানের একটা পর্যায়ে মঞ্চে পুরস্কার নিতে ওঠেন শাকিব খান। মঞ্চে কথা বলার একপর্যায়ে তাসনিয়া ফারিণ ইচ্ছা পোষণ করেন শাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয়ের। ফারিণের সেই ইচ্ছা পূরণ হতে চলছে। শাকিব খানের পরের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’এ থাকার সম্ভাবনা প্রবল। এই ছবির তিন নায়িকার একজন হতে চলছেন ফারিণ। ইধিকা পালের কথা আগে শোনা গেলেও এবার বিভিন্ন সূত্রে মোটামুটি নিশ্চিত দ্বিতীয় নায়িকা হচ্ছেন ফারিণ। আগামী কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। মেরিল-প্রথম আলো পুরস্কারের মঞ্চে শাকিব খানের হাত ধরে ফারিণ বলেছিলেন, ‘ভাইয়া, আপনি অনেক সিনেমা করছেন।

আমারও একটা সিনেমা আসছে সামনে। প্লিজ, আপনার নেক্সট সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?’ এরপর পাশ থেকে ফারিণকে উদ্দেশ করে আফরান নিশোকে বলতে শোনা যায়, ‘তাই না? এখন তাকে দেখে কাজ করতে হবে?’ সঙ্গে সঙ্গে নিশোকে এর জবাবে ফারিণ বলেন, ‘ওমা! শাকিব খানের সঙ্গে সবারই কাজের স্বপ্ন থাকে। তোমার সাথে কাজ করা কি কারও স্বপ্ন থাকে?’ পাশ থেকে হাসিমুখে ফারিণকে উদ্দেশ করে শাকিব খান বলেন, ‘তোমার অডিশন লাগবে না।’ অবশেষে ফারিণের সেই সুযোগ এসেছে, শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় তিন নায়িকার একজন হতে চলছেন তাসনিয়া ফারিণ। ‘প্রিন্স’ সিনেমাটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ। এরই মধ্যে এই সিনেমার পরিচালক ও প্রযোজকের সঙ্গে ফারিণের প্রাথমিক সব কথাবার্তা হয়েছে।

জানা গেছে, ফারিণও বেশ আগ্রহী শাকিব খানের সঙ্গে কাজ করতে। চরিত্রটিও পছন্দ হয়েছে। যেকোনো সময় আসবে আনুষ্ঠানিক ঘোষণা। তবে এ নিয়ে আপাতত পরিচালক, প্রযোজনা প্রতিষ্ঠান এবং ফারিণ কেউই কিছু বলতে চাইছে না। ভারতীয় সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পাল বাংলাদেশে প্রথম অভিনয় করেন শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমায়। এই সিনেমা তাঁকে রাতারাতি তুমুল জনপ্রিয়তা এনে দেয়। এরপর এ বছরের ব্লকবাস্টার সিনেমা ‘বরবাদ’—এও শাকিবের বিপরীতে ছিলেন ইধিকা পাল। ‘প্রিন্স’ হবে শাকিব খানের সঙ্গে তাঁর তৃতীয় চলচ্চিত্র। অন্যদিকে তাসনিয়া ফারিণের সবকিছু ঠিকঠাক হলে এটি হবে শাকিবের সঙ্গে তাঁর প্রথম চলচ্চিত্র। ১০ বছরের বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তাসনিয়া ফারিণ। ছোট পর্দা ও

ওটিটিতে সফলতার পর বড় পর্দায়ও তিনি দেখিয়েছেন সম্ভাবনার ঝলক। ২০২৩ সালে টালিউডে ‘আরও এক পৃথিবী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর, আর এ বছরের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘ইনসাফ’ দিয়ে শুরু হয় ঢালিউড যাত্রা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াইফাইয়ের গতি বাড়াতে যা করবেন টাকায় মেলে বিচারকের স্বাক্ষর তিনগুণ মূল্যে গ্যাস বিক্রির প্রস্তাব পেট্রোনাসের বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬ ভারতের সীমান্ত ঘেঁষে চীনের ১১টি জে-২০ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েন, বাড়ছে সামরিক চাপ ব্রাজিলের প্রেসিডেন্টকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট: রাষ্ট্রদূতকে প্রত্যাহারের ঘোষণা ব্রাজিলের বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ ঢাকার উত্তরায় ১০ মিনিটের ব্যাবধানে দুটি বোমা বিস্ফোরণ, জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়কে ঝুলছিল নাহিদ-হাসনাতদের কুশপুতুল, স্থানীয়দের ভাষ্য- ‘লীগের ঘাড়ে দোষ চাপাতে নিজেরাই ঝুলিয়েছে’ আয়ালার ক্ষমা প্রত্যাখ্যান করে মিথ্যাচারের অভিযোগ ওলমোর জঙ্গল সলিমপুরে নাশকতা: যৌথ বাহিনীর পানির পাইপ কেটে ঢালা হয় বিষ, ঝুঁকিতে স্কুলশিশুরাও বরুড়ায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, ছাত্রদল সভাপতিসহ জড়িতদের বিরুদ্ধে মামলা ঢাকায় বিদ্যুৎ বিলের ভয়াবহ বৃদ্ধি: একই ব্যবহারে আগের মাসের চেয়ে আসছে দ্বিগুণ-তিনগুণ বিল! মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করা যুক্তরাষ্ট্র এবার বীর মুক্তিযোদ্ধাদের ডাটাবেজ তৈরিতে আগ্রহী! যুবদল নেতাকে খুন করতে ২৫ লাখে খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা আমেরিকা ফার্স্ট নীতি? যুক্তরাষ্ট্রকে খুশি করতেই ২৩৭ কোটি টাকা গচ্চায় গম কিনছে বিএনপি সরকার