অচিরেই বন্ধ হচ্ছে ময়ূখ রঞ্জন ঘোষের চেঁচামেচি, বাড়িতে আগুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ December, ২০২৪

আরও খবর

গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা

শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা

মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

অচিরেই বন্ধ হচ্ছে ময়ূখ রঞ্জন ঘোষের চেঁচামেচি, বাড়িতে আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ December, ২০২৪ |
সম্প্রতি ফেইজবুক কর্তৃপক্ষ কলকাতার রিপাবলিক বাংলা চ্যানেলের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ এর ফেসবুক আইডিতে রিমেম্বারিং মোড ঝুলিয়ে দিয়েছে। সাধারণত কোনো পাবলিক ফিগারের মৃত্যুর পরেই ফেসবুক এই মোড দিয়ে থাকে। তবে কি আসলেই সাংবাদিক ময়ুখ রঞ্জন ঘোষ মারা গেলেন! ভারতের পশ্চিমবঙ্গের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। তার সংবাদ উপস্থাপনার ধরন নিয়ে বাংলাদেশ তথা ভারতেও তিনি বিতর্ক সৃষ্টি করেন। অনেক দর্শক তার উচ্চকণ্ঠ এবং অঙ্গভঙ্গিকে "মলম বিক্রেতা" কিংবা "জোকার"-এর সঙ্গে তুলনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে সমালোচনাও হয় অহরহ। যদিও অনেকে মনে করেন এটি কেবল মাত্র টিআরপি বাড়ানোর কৌশল। কিন্তু এই লম্ফঝম্প প্রকৃত সাংবাদিকতার মানকে ক্ষুণ্ণ করে। সম্প্রতি বাংলাদেশ নিয়েও

একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছেন ময়ূখ।সর্বশেষ বাংলাদেশের চট্রগ্রাম ইস্যুতে কথা বলে তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। যাই হোক এবার আসা যাক আসল ঘটনায়। কলকাতায় রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাংবাদিক সোহম মল্লিকের। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিন্দিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। চিকিৎসকরা আশঙ্কা করছেন ময়ূখের একটি চোখ স্থায়ীভাবে নষ্ট হতে পারে। রাতে তারা তাদের এক বন্ধুর বাড়িতে যান এবং সেখান থেকে রাত তিনটার দিকে ফিরছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, তারা যাদবপুরের দিক থেকে বাইকে করে ফিরছিলেন। প্রিন্স আনোয়ার শাহ রোডে লর্ডস

মোড়ের কাছে একটি বাম্পার পার হওয়ার সময় সোহম বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঠিক তখন বাইকটি একটি গাছে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যায় এবং দুজনেই মাটিতে ছিটকে পড়েন। দুর্ঘটনার পরপরই একটি ফুড ডেলিভারি অ্যাপের কর্মীরা ঘটনাস্থল থেকে তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা সোহমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত ময়ূখকে তৎক্ষণাৎ এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরবর্তীতে ময়ূখ এর মুখ থেকে জানা যায় যে দুর্ঘটনার সময় বাইকের চাকা পিছলে যায় এবং তা গাছে ধাক্কা খায় এরপরের ঘটনা তার মনে নেই। সোহম এবং ময়ূখ সাংবাদিক মহলে সুপরিচিত ছিলেন। দুজনেই সদ্য নতুন চাকরিতে যোগ দিয়েছিলেন। এই ঘটনাকে সাইবার যোদ্ধারা বার বার রিপোর্ট

করে ফেসবুকের দৃষ্টি আকর্ষন করে।এবার সত্যি সত্যি মারা গেলেন ময়ূখ রঞ্জন ঘোষ। ২৫ ডিসেম্বর ২০২৪ ময়ূখের ফেসবুক আইডি এখনো রিমেম্বারিং দেখায়।যেটাকে নেটিজেনরা বলছেন নেট দুনিয়ায় মৃত্যু হলো ময়ূখের। রিমেম্বারিং এর পাশাপাশি সম্প্রতি ময়ূখের আরো একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।যেখানে ময়ূখের দূর্ঘটনার ছবি শেয়ার করে বলা হয় আর চেঁচাতে পারবেন না ময়ূখ। এদিকে কলকাতায় বিক্ষুদ্ধ জনতা তার বাড়িতে আগুন দিয়েছে বলে স্থানীয় গণমাধ্যম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান