অক্টোবরে হেফাজতে মৃত্যু ও অজ্ঞাতনামা লাশ উদ্ধার বৃদ্ধি, মানবাধিকার পরিস্থিতি ‘উদ্বেগজনক’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫

অক্টোবরে হেফাজতে মৃত্যু ও অজ্ঞাতনামা লাশ উদ্ধার বৃদ্ধি, মানবাধিকার পরিস্থিতি ‘উদ্বেগজনক’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫ |
কারা হেফাজতে মৃত্যু এবং অজ্ঞাতনামা লাশ উদ্ধারের ঘটনা সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতিকে আরও ‘উদ্বেগজনক ও অস্থির’ করে তুলেছে। আজ শুক্রবার মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রকাশিত অক্টোবর মাসের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। এমএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরে দেশে ৬৬টি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করা হয়েছে, যা গত সেপ্টেম্বরে ছিল ৫২টি। একই সাথে কারা হেফাজতে মৃত্যুর সংখ্যাও বেড়েছে প্রায় ৬২ শতাংশ। সেপ্টেম্বরে যেখানে আটজন বন্দীর মৃত্যু হয়েছিল, সেখানে অক্টোবরে ১৩ জন বন্দীর মৃত্যু নথিভুক্ত হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন কয়েদি এবং সাতজন হাজতি ছিলেন। এমএসএফের মতে, নারী ও শিশু নির্যাতন, রাজনৈতিক সহিংসতা, সীমান্তে হত্যাকাণ্ড এবং কারা হেফাজতে

মৃত্যু বেড়ে যাওয়ায় সার্বিক মানবাধিকার পরিস্থিতি এখনো চরম অবনতির দিকে রয়েছে। রাজনৈতিক সহিংসতা ও নারী নির্যাতন বৃদ্ধি প্রতিবেদনে জানানো হয়, রাজনৈতিক সহিংসতার ঘটনা এবং তাতে হতাহতের সংখ্যা উভয়ই অক্টোবরে বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতার ৩৮টি ঘটনায় হতাহত হয়েছিল ২৯৬ জন। অক্টোবরে রাজনৈতিক সহিংসতার ৪৯টি ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৯ জন। এদিকে, নারী ও শিশু নির্যাতনের ঘটনাও বেড়েছে। এমএসএফের তথ্য অনুযায়ী, অক্টোবরে মোট ৩৬৮টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে, যা গত মাসের চেয়ে সাতটি বেশি। এর মধ্যে ৭২টি ধর্ষণের অভিযোগ, ১৪টি দলবদ্ধ ধর্ষণের অভিযোগ এবং ধর্ষণের পর হত্যার অভিযোগের ঘটনা ঘটেছে ৭টি। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এই মাসে ৫ জন প্রতিবন্ধী কিশোরী ও

নারী ধর্ষণের অভিযোগ তোলেন। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন কারা হেফাজতে মৃত্যু ও অজ্ঞাতনামা লাশ উদ্ধারের সংখ্যা বৃদ্ধিকে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতির চিত্র হিসেবে উল্লেখ করেছেন এমএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমান। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। সাইদুর রহমান বলেন, “কারা হেফাজতে মৃত্যু এবং অজ্ঞাতনামা লাশের সংখ্যা বৃদ্ধি জনমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে সন্দেহ সৃষ্টি করে।” তিনি আরও বলেন, “পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী শুধু এই লাশ উদ্ধার করেই ক্ষান্ত হচ্ছে। কিন্তু এসব লাশ উদ্ধার করে তার পরিচয় শনাক্ত করা এবং সুরতহাল ও ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ উদ্‌ঘাটন করাই শুধু নয়, এসব লাশ আত্মীয়-পরিজনের কাছে পৌঁছে দেওয়া এসব বাহিনীর কাজ। কিন্তু একটি

অস্বাভাবিক মৃত্যু মামলা করা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আর কোনো কাজ নেই।” অক্টোবরের এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় যে, আইন-শৃঙ্খলা ও মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড, জন্ম নেওয়া শিশু ও মায়ের দায়িত্বে জেলা প্রশাসন বিশ্বকাপে এমবাপ্পের নতুন রেকর্ড নরওয়েকে হারালে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ কারা এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান বাংলাদেশি চিত্রগ্রন্থ ‘প্যারিসের ছবি’কে প্রশংসায় ভাসালেন প্যারিসের মেয়র ৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন