সুপার ওভারে রংপুর রাইডার্সের হার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪

সুপার ওভারে রংপুর রাইডার্সের হার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ |
নাগালে থাকা জয় ফসকে গেল রংপুর রাইডার্সের। হার দিয়ে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি ক্রিকেট শুরু করলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজিটি। ৬ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য ১৯ বলে ১৩ রান প্রয়োজন ছিলো রংপুরের। কিন্তু এই সহজ ম্যাচ জিততে পারলো না তারা। নির্ধারিত ২০ ওভারের স্কোর টাই করে সুপার ওভারে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি হ্যাম্পশায়ারের কাছে হেরেছে রংপুর। বাংলাদেশের প্রথম দল হিসেবে বৈশ্বিক টি-টোয়েন্টি লিগে খেলতে নামে রংপুর রাইডার্স। আজ গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৩২ রানে অলআউট হয় হ্যাম্পশায়ার। দলের পক্ষে পাকিস্তানের শান মাসুদ ৪১ বলে ৩টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৫৬ রান করেন। রংপুরের বিদেশী খেলোয়াড় ইংল্যান্ডের

পেসার জ্যাক চ্যাপেল ২৩ রানে ৫ উইকেট নেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হারমিত সিং ২টি এবং মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন ১টি করে উইকেট নেন। জবাবে দারুন শুরু করেছিল রংপুর। যুক্তরাষ্ট্রের স্টিভেন টেইলরকে নিয়ে ২৭ বলে ৪৬ রান তুলেন সৌম্য সরকার। টেইলর ২টি করে চার-ছক্কায় ১২ বলে ২০ এবং সৌম্য ৩টি চার ও ১টি ছক্কায় ২০ বলে ২৭ রান করেন। দলীয় ৫৬ রানে দুই ওপেনারসহ আফিফ হোসেন শূন্যতে ফেরার পর দলকে জয়ের পথে রাখেন অধিনায়ক নুরুল হাসান ও পাকিস্তানের খুশদিল শাহ। নুরুলের ২৩ বলে ২৪ ও খুশদিলের ২০ বলে ২৫ রানের উপর ভর করে ১৬.৫ ওভারে ৪ উইকেটে ১২০ রান তুলে রংপুর। এসময়

জয়ের জন্য ১৯ বলে ১৩ রান দরকার ছিলো তাদের। কিন্তু ১৭ থেকে ২০ ওভার পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৬ রানের বেশি তুলতে পারেনি রংপুর। ২০ ওভারে ৮ উইকেটে হ্যাম্পশায়ারের সমান ১৩২ রান করে ম্যাচ টাই করে রংপুর। ফলে ম্যাচটি গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে প্রথমে ব্যাট করে ১ উইকেটে ১২ রান সংগ্রহ করে রংপুর। ৫ বল খেলে ১ উইকেট হারিয়ে রংপুরের ছুঁড়ে দেওয়া ১৩ রানের টার্গেট স্পর্শ করে ফেলে হ্যাম্পশায়ার। ম্যাচ সেরা হন হ্যাম্পশায়ারের মাসুদ। আগামী ১ ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার রাজ্য দল ভিক্টোরিয়ার মুখোমুখি হবে রংপুর। হ্যাম্পশায়ার ও ভিক্টোরিয়া ছাড়াও টুর্নামেন্টের অন্য দুই দল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফ্র্যাঞ্চাইজি গায়ানা আমাজন

ওয়ারিয়র্স (৫ ডিসেম্বর) ও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের (৬ ডিসেম্বর) বিপক্ষে খেলবে রংপুর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে মব হামলায় ক্যাম্পাসছাড়া, পাননি প্রশাসনের সহায়তা: ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসীনের ডাকসুতে ছেঁড়া হলো জিন্নাহর ছবি, টাঙানো হলো রাজাকার গোলাম আযমকে জুতাপেটার ছবি ঋণের সুদ কমলেও বিনিয়োগে গতি নেই আওয়ামী লীগের মিছিল মানেই পুলিশের গ্রেপ্তার বাণিজ্য রমরমা! ‘এআই মানুষকে ধ্বংস করতে পারে’: কেন থামছে না প্রযুক্তির দৌড় গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় চেম্বার আদালতেও বহাল গৃহকর্মী তানিয়ার শরীরজুড়ে খুন্তির ছ্যাঁকা, মাথায় গুরুতর আঘাত, পচন ধরেছে দুই পায়ে নয় মাসের ব্যবধানে তিনগুণ বেশি দামে এলএনজি কিনছে সরকার হাতিয়ার সেই বিদ্যালয়ে আবারও ঝাঁজালো গন্ধ, অসুস্থ ২০ শিক্ষার্থী ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, আতঙ্কে আহত কয়েকজন যুক্তরাজ্য ভেঙে দেওয়ার লক্ষ্যে চুক্তি করল তিন দেশ ‘ভাতের জন্য সাগরে গেছিলো, সাত মাস হয়ে গেলো বুকের মানিক এখনও আসে না’