ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
জামায়াত-শিবির নেতাদের প্রতারণা: শরিয়াসম্মত ব্যবসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা
সরকারের দাবি সারের মজুদ পর্যাপ্ত, বাজারের চিত্র উল্টো: শুধু এক জেলার কৃষকের অতিরিক্ত ৩৭৫ কোটি টাকা ঢুকছে কার পকেটে?
উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
চাঁদাবাজির থাবায় অচল মেহেরপুরের বড়বাজার, খালি হাতে বাড়ি ফিরছেন ক্রেতারা
চুয়াডাঙ্গায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু
লোডশেডিংয়ের সুযোগে গায়েব হচ্ছে ট্রান্সফর্মার, উল্টো জরিমানা গুণতে হয় গ্রাহকদের!
স্কুল প্রাঙ্গণে ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, শিক্ষিকার ৭ বছরের জেল
সিলেটে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
সিলেটের তিন উপজেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। শনিবার সিলেটের কানাইঘাট, গোয়াইনঘাট এবং জৈন্তাপুরে দুপুর ও বিকালে আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
জানা গেছে, দুপুরের দিকে জৈন্তাপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই জন মারা যান। তারা হলেন- জৈন্তাপুর ইউনিয়নের গ্রামের নুরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৬) এবং একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪৫)। বজ্রপাতের সময় নাহিদ বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন আর আব্দুল মান্নান মাঠে কাজ করছিলেন।
জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
অন্যদিকে কানাইঘাট উপজেলায় বজ্রপাতে মারা যান দুইজন। তাদের একজন আব্দুল মিয়ার ছেলে কালা মিয়া (২৮)। মারা
যাওয়া অপর ব্যক্তি কানাইঘাট পৌরসভার বাসিন্দা। তার নাম নূর উদ্দিন (৬০) এবং তিনি ওই এলাকার তোতা মিয়ার ছেলে। নিহত দুজনই বাসার বাইরে কাজ করছিলেন।একই দিনে বজ্রপাতে মারা যান গোয়াইনঘাটের রাজ্জাক মিয়ার স্ত্রী রুকসানা বেগম (৪৭)। কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।