সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে ভাঙচুরের পর আগুন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫
     ৫:৫৬ পূর্বাহ্ণ

সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে ভাঙচুরের পর আগুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৫৬ 122 ভিউ
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিয়ার আলমের বাড়িতে ভাঙচুরের পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ লোকজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারটার দিকে বাঘা উপজেলার আরানী পৌরসভায় অবস্থিত মি. আলমের বাড়িতে ভাঙচুর ও পরে আগুন দেয়া হয়। আগুনে চারতলা ভবনটির বেশিরভাগ কক্ষ পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহীর একজন স্থানীয় সাংবাদিক জানান, সকাল সাড়ে এগারটার দিকে প্রায় ৪০০ থেকে ৪৫০ জনের একটি মিছিল বিভিন্ন স্লোগান দিয়ে শাহরিয়ার আলমের বাসভবনের সামনে জড়ো হয়। তাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা, বিএনপি, জামায়াতের স্থানীয় কর্মীরাও ছিলেন। বাড়ির প্রধান দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে সবগুলো রুমে ভাঙচুর চালান তারা। এরপর সোয়া ১২টার দিকে

বাড়িতে আগুন দেয়া হয়। এ সময় পুরো চার তলা ভবনে আগুন ছড়িয়ে পড়লে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘণ্টা খানেক পর ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, এখন সেখানকার পরিস্থিতি শান্ত আছে এবং আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি