শেখ হাসিনা-দোসররা দেশের সব টাকা নিয়ে পালিয়েছে: লুনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪

আরও খবর

শেখ হাসিনা-দোসররা দেশের সব টাকা নিয়ে পালিয়েছে: লুনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ |
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আওয়ামী লীগের একেকজন মন্ত্রী ও অন্যদের কী পরিমাণ টাকা আছে তা হিসাব করতে গেলে দিনের পর দিন আর রাতের পর রাত চলে যাবে; কিন্তু হিসাব মেলাতে পারবেন না। আজ ব্যাংকে টাকা নেই। টাকা তুলতে গেলে ২ লাখ টাকার বেশি ব্যাংক টাকা দিতে পারে না। জনগণের সব টাকা শেখ হাসিনা ও তার দোসররা নিয়ে গেছে। তারা হচ্ছে লুটেরা সরকার। বুধবার বিকালে বিশ্বনাথে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান প্রবাসে থেকেও আমাদের

দেশ ও দলকে আগলে রেখে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনে শক্তিশালী ভূমিকা রেখেছেন। তিনি এই ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট শুরু করেছেন আরও ১৫ বছর আগে থেকেই। আর এই ছাত্র আন্দোলনকে আমাদের নেতা তারেক রহমান সার্বিক সহযোগিতা ও সার্বিক সমর্থন জুগিয়ে ছিলেন। এছাড়া আমাদের দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছিলেন সেই ছাত্র আন্দোলনকে যার যার অবস্থান থেকে সমর্থন ও সহযোগিতা করার জন্য। তাই আন্দোলনকারী আমাদের সন্তানদের তাদের মা-বাবা পেছনে থেকে সাহস জুগিয়ে ছিলেন। আর এই আন্দোলনের ফসল এক দিনের নয়, বিএনপি নেতাকর্মীদের দীর্ঘদিনের ত্যাগ শিকার। ফলে অন্তর্বর্তীকালীন এই সরকারকে সার্বিক সহযোগিতা করার আহবান জানান। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের

যুগ্ম আহবায়ক সাজিম উদ্দিন, পৌরসভা যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, পৌরসভা স্বেচ্ছাসেবক সদলের সদস্য সচিব দুলাল আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ এবং পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া হোসেন ইমনের পরিচালনায় গণসমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌরসভা বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাসছুল ইসলাম ও বিএনপ নেতা ডা. মাহবুব আলম জহিরসহ উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিজের অনুপস্থিতিতে দলের সাংগঠনিক দায়িত্বে শেখ সেলিম, জানালেন শেখ হাসিনা বোয়িংয়ের পর এবার এয়ারবাস ডিল? ইইউ রাষ্ট্রদূতের চাপ; রপ্তানি টিকিয়ে রাখতে আর কতো ছাড় দিতে হবে বাংলাদেশকে? ভেনিসে সজীব ওয়াজেদ জয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি নিয়ে তুমুল আলোচনা ঢামেকে দেড় ঘণ্টার ব্যবধানে আওয়ামী লীগ কর্মীসহ ৩ কারাবন্দীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় থানার সামনেই ছাত্রলীগের মিছিল; শেখ হাসিনার প্রত্যাবর্তন ২.০ উপলক্ষে জনসংযোগ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এখন চাল আমদানিকারক দেশ হিসাবে শীর্ষে মক্কা জোটে যোগ দিলে বাংলাদেশের লাভ-ক্ষতি শেখ হাসিনার প্রথম টেলিফোন সাক্ষাৎকার, আশংকা প্রকাশ করে বললেন ‘দেশে ফিরলে বিমানবন্দরেই আমাকে হত্যা করতে পারে’ ৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের