লামিয়ার আত্মহত্যার দায়ে সরকারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত: মঞ্জু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ April, ২০২৫

আরও খবর

ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের

বাংলাদেশ নিয়ে বাইডেন প্রশাসনের ভূমিকা তদন্তের দাবি, ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর Newsmax-এ বিশেষ কলাম

জাতীয়ভাবে উপেক্ষিত জেলহত্যা দিবস, সিলেটে নিষেধাজ্ঞা, মব-গ্রেফতার হুমকির মাথায় নিয়েই আওয়ামী লীগের জাতীয় নেতাদের স্মরণ

জুলাইর ওয়াসিম হত্যা-মামলার আসামিকে এনসিপির শীর্ষ নেতৃত্ব দেওয়া কি পুরস্কার? প্রশ্ন- কারা মেরেছে তবে ওয়াসিমকে?

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অসন্তোষ পর্যবেক্ষণ করছে ভারত: জয়সোয়াল

জগন্নাথ হলে মব করে ছাত্রলীগ নেতা অর্ক সাহাকে থানায় দিল ছাত্রদল

রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি

লামিয়ার আত্মহত্যার দায়ে সরকারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত: মঞ্জু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ April, ২০২৫ |
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের শহিদের কন্যা লামিয়ার আত্মহত্যার জন্য আমরা সবাই লজ্জিত। আমাদের প্রত্যেকের এই হত্যা কুঁড়ে কঁড়ে খাচ্ছে। লামিয়ার আত্মহত্যার দায় এই অন্তর্বর্তীকালীন সরকারের, মামলা এই সরকারের বিরুদ্ধে হওয়া উচিত।’ রোববার (২৬ এপ্রিল) বিকা‌লে রাজধানীতে কেন্দ্রীয় কার্যালয়ে দ‌লটির ছয় বছরপূর্তি উদযাপন অনুষ্ঠানে স্মৃতিচারণ ও মিলনমেলায় তিনি এসব কথা ব‌লেন। ম‌জিবুর রহমান মঞ্জু ব‌লেন, বাংলাদেশে ফ্যাসিবাদ শাসব্যবস্থার প্রেক্ষাপটে নতুন একটি রাজনৈতিক দল অপরিহার্য হয়ে পড়ে। যখন আমাদের দেশের রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধ ও তত্ত্ব নিয়ে বিতর্কে আবদ্ধ ঠিক তখনই নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার লক্ষ্যে ২০১৯ সালের ২৭ এপ্রিল

জনআকাঙ্ক্ষার বাংলাদেশ নামক প্ল্যাটফর্ম গঠন করা হয়। সেই 'জনআকাঙ্ক্ষার বাংলাদেশ' নামক প্ল্যাটফর্মটিই আজকের ‘আমার বাংলাদেশ পার্টি’তে রূপান্তরিত হয়।” তিনি বলেন, ‌‘একটি জাতির ইতিহাস না থাকলে সেটি জাতি হিসেবে দাঁড়াতে পারে না। ঠিক তেমনি একটি দল প্রতিষ্ঠার প্রেক্ষাপটেও ইতিহাস থাকে। আমাদেরও ঐতিহাসিক ইতিহাস আছে। একেক সময় একেকজন দলের হাল ধরবেন, এটিই একটি দলের বৈশিষ্ট্য।’ তিনি বলেন, ‘আমাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল- একটা নতুন রাজনৈতিক উদ্যোগ। নতুন কিছু খুঁজতে চাওয়ার, আমরা যেটির নাম দিয়েছিলাম জনআকাঙ্ক্ষার বাংলাদেশ। আমাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, নতুন কিছু করার আকাঙ্ক্ষা। কয়েকজন একত্র হলেই বলতাম, কিছু একটা করা যায় কি না। আস্তে আস্তে লেখালেখি করে আমাদের চিন্তাগুলো সকলের

মধ্যে ছড়িয়ে দিলাম।’ দল গঠ‌নের প্রেক্ষাপট তু‌লে ধ‌রে মঞ্জু ব‌লেন, ‘১৪ ফেব্রুয়ারি আমার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায়, যেটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়। তখনই আমরা সিদ্ধান্ত নেই, আমরা একটা ঘোষণাপত্র প্রকাশ করব। এটি অনেক খ্যাতিমান গুণিজনকে পাঠিয়ে আমরা পরামর্শ নিই। তখন আমরা চিন্তা করে জনআকাঙ্ক্ষার বাংলাদেশ নামক প্ল্যাটফর্ম করি। অনেক সলাপরামর্শ করে আমরা হোটেল ৭১-এ জনআকাঙ্ক্ষার বাংলাদেশের ঘোষণা দেই।’ তিনি বলেন, ‘একটা পর্যায়ে আমরা পার্টির নাম ঠিক করি আমার বাংলাদেশ পার্টি। আমরা আহ্বায়ক হিসেবে সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরীকে চূড়ান্ত করি। করোনার মধ্যেই আমরা রাজনৈতিক দল ঘোষণা করি। এবি পার্টি যদি কখনো ক্ষমতায় আসে, তাহলে বিশ্বের ইতিহাসে এবি

পার্টির নাম লেখা থাকবে। পৃথিবীতে করোনার মধ্যে কোনো দল ঘোষণা হইছে কি না, আমার জানা নাই।’ তিনি আরও বলেন, ‘করোনার সময়ে দল ঘোষণা না করলে আমাদের উদ্যেগটি চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল। আমাদের জন্য আরেকটি চ্যালেঞ্জ ছিল নিবন্ধন পাওয়া। আমাদের দলের চিন্তার সাথে পৃথিবীর দুজন রাষ্ট্রনায়কের চিন্তা জড়িত। একজন হচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান, আরেকজন হচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।’ এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমাদের নতুন দলটি ভাঙার অনেক অপচেষ্টাও করা হয়েছে। আমাদের নেতাকর্মীদের মনোবল ছিল অনেক শক্ত ও চাঙ্গা, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবি পার্টির প্রত্যেকটি স্তরে স্তরে অনেক ধরনের সফলতা পেয়েছি, যা আমাদের পার্টিকে আরো বেগবান

করেছে। সামনে আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে। পার্টির নেতাকর্মীদের দলীয় প্রচার-প্রচারণা বেশি বেশি করতে হবে।’ পার্টির তৎপরতা সকলের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান রেখে মঞ্জু বলেন, ‘আজকে যারা উপদেষ্টা হয়েছেন, তাদের ত্যাগ রয়েছে; তারা শ্রম দিয়েছেন বলেই তাদের গোটা দুনিয়া চিনছে।’ সভাপতির বক্তব্যে এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. ওহাব মিনার বলেন, ‘২০১৯ সালের ২৭শে এপ্রিলে আমরা এই প্ল্যাটফর্মটি গঠন করি। আমরা কি বিল্ডিংয়ের সব ম্যাকানিজম দেখতে পাই? একটা শূন্য থেকে আমরা লাফ দেওয়ার সাহস করেছিলাম বাট (কিন্তু) অন্যরা তা পারেননি। হুমকি-ধমকি জীবনাবসানের শঙ্কা- সব কিছুই আমাদের ক্ষেত্রে করা হয়েছিল। সব কিছু উপেক্ষা করে আমরা উদ্যেগটি নিয়েছিলাম।’ ‘জনআকাঙ্ক্ষার বাংলাদেশ আর এখনকার লোকজনের

মধ্যে আমরা মিনিমাম ফারাক করব না। আমরা এখনো আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারিনি।’ এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে পার্টির নেতাদের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন- যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূইয়া, এবিএম খালিদ হাসান, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, ব্যারিস্টার সানি আব্দুল হক, শ্যাডো অ্যাফেয়ার্স-বিষয়ক সম্পাদক আব্বাস ইসলাম খান নোমান, জাগপার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক (ঢাকা) আমজাদ খান, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, ওবায়দুল্লাহ মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা) শাহজাহান বেপারী, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক রাজিয়া সুলতানা ও নারীবিষয়ক সহ-সম্পাদক আমেনা বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি যুব পার্টির

সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, ব্যাংকিং ও বেসরকারি খাত উন্নয়নবিষয়ক সহ-সম্পাদক হাবিবুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সদস্য সচিব বারকাজ নাসির আহমাদ, সফিউল বাশার, শ্রমবিষয়ক সহ-সম্পাদক আজিজা সুলতানা, শিক্ষাবিষয়ক সহ-সম্পাদক ফয়সাল মনির, দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সহ-সম্পাদক মাসুদ জমাদ্দার রানা। নারী উন্নয়নবিষয়ক সহ-সম্পাদক শাহিনুর আক্তার শিলা, সহ-প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, রিপন মাহমুদ, সহ-দপ্তর সম্পাদক শরন চৌধুরী, মশিউর রহমান মিলু, যুব পার্টির দপ্তর সম্পাদক আমানুল্লাহ সরকার রাসেল; বিদ্যুৎ, জ্বালানি ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক স্থপতি আবুল কালাম মাহমুদ, আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য মেহজাবিন হাজেরা, পল্টন থানা আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী, যাত্রাবাড়ী থানা আহ্বায়ক আরিফ সুলতানসহ কন্দ্রীয়, মহানগরী, যুবপার্টি ও ছাত্রপক্ষের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভাবি, দাও কই’ বলার পর বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের বিরুদ্ধে অভিযোগ চুরির অভিযোগে মানসিক প্রতিবন্ধী নারীর গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু ডিসেম্বরে শেখ হাসিনা’র প্রত্যাবর্তন প্রসঙ্গে অপতথ্য প্রচার দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন-এর কূটনৈতিক কর্মকর্তার কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম ন্যূনতম মজুরির জন্য শ্রমিক যখন মরছে, তখন ২০০ কোটি টাকা খরচে সরকারি কর্মচারীদের ফ্ল্যাট তৈরির ঘোষণা তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার সিলেট টেস্ট: ক্যারিবীয় পেসারদের তোপে দিনশেষে ব্যাকফুটে বাংলাদেশ দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি