লাখ লাখ ভারতীয় হারাবে মার্কিন নাগরিকত্ব! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ January, ২০২৫

লাখ লাখ ভারতীয় হারাবে মার্কিন নাগরিকত্ব!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ January, ২০২৫ |
দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন। এর অংশ হিসেবে অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ এবং যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের বিতারণের ধারাবাহিক সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের নীতি বাতিলের কার্যক্রম শুরু করতে একটি নির্বাহী আদেশে সই করেছেন। সোমবার (২০ জানুয়ারি) শপথ নেওয়ার পরপরই তিনি এই আদেশে স্বাক্ষর করেন। এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী শিশু আর জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পাবে না। ট্রাম্প তার প্রথম মেয়াদ থেকেই এ নীতিকে ‘হাস্যকর’ বলে আখ্যা দেন এবং পরিবর্তনের ঘোষণা দেন। যদিও এটি ১৪তম সংশোধনীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংবিধানে স্বীকৃত একটি অধিকার। এর

ফলে, রাতারাতি আইনটি কার্যকর না হলেও বাতিলের প্রক্রিয়া শুরু হলো। আইনটি চূড়ান্তভাবে কার্যকর হলে ১৬ লাখ ভারতীয়, যারা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন, তাদের নাগরিকত্ব হারানোর ঝুঁকি তৈরি হবে। পিউ রিসার্চের ২০২২ সালের এক প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রে প্রায় ৪৮ লাখ ভারতীয়-আমেরিকান বসবাস করেন। এর মধ্যে ১৬ লাখ জন্মসূত্রে নাগরিক। ট্রাম্প এর আগেও এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, এই নীতি পরিবর্তনের উদ্দেশ্য হলো অভিবাসীদের সন্তান রেখে বাবা-মাকে দেশে ফেরত পাঠানোর বদলে পুরো পরিবারকেই ফিরিয়ে দেওয়া। একই দিনে ট্রাম্প যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা, প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বের হওয়ার আদেশে সই করেছেন। ১৮৯০ সালের

পর ট্রাম্পই প্রথম ব্যক্তি যিনি একটি নির্বাচনে পরাজিত হওয়ার পর দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল রোটুন্ডায় আয়োজিত শপথ অনুষ্ঠানে বিদেশি নেতারাও উপস্থিত ছিলেন। শপথ গ্রহণের পর প্রথম ভাষণে ট্রাম্প চীন দ্বারা পরিচালিত পানামা খাল পুনর্দখলের ইঙ্গিত দেন। তিনি বলেন, “এটি আমাদের সঙ্গে করা চুক্তির চেতনা লঙ্ঘন করেছে। এটি আমরা পানামাকে দিয়েছিলাম, চীনকে নয়, এবং আমরা এটি পুনরুদ্ধার করব।” ট্রাম্পের এসব কঠোর পদক্ষেপে অভিবাসী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশেষত ভারতীয়রা তাদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কঙ্গো থেকে উগান্ডা হয়ে নাইজেরিয়ায় ইবোলা, বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে চাইছে ইরান: ট্রাম্প ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত ২ হিমছড়ি সৈকতে নিখোঁজ নর্থ সাউথ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, মৃত বেড়ে ৫ অস্ট্রেলিয়াকে বড় লজ্জা উপহার দিল দক্ষিণ আফ্রিকা ব্রুকের বিশ্বরেকর্ড বৃথা, রেকর্ডবুক তছনছ করে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা ইন্দোনেশিয়ায় শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত ৩ লাখ ৩৩ হাজার মানুষ হুতিদের সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান ইউরোপীয় পার্লামেন্টের ফ্রান্সে ট্রেড ইউনিয়ন ছাড়া অন্য সংগঠনগুলোর বিক্ষোভ নিষিদ্ধ স্থিতিশীলতা রক্ষায় সতর্ক থাকতে হবে শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি বিজেপির জোটে যোগ দিতেই ইউসুফ পাঠানকে জমি উপহার চীনের বিরুদ্ধে অর্থনৈতিক গোয়েন্দা তৎপরতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চাম্পি’, আঘাত হানতে পারে যেসব অঞ্চলে বাংলাদেশের পূজায় চমকে গেলেন ময়ূখ, চাইলেন চট্টগ্রামের জন্য পুরস্কার জ্বালানি তেলের দামে বড় লাফ সৌদিগামী ফ্লাইট বাতিলের সংখ্যা দাঁড়াল ১৩৫, ভোগান্তির শেষ কোথায় আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯৭ শতাংশ কাজ শেষে কেন বাতিল হলো বিআরটি, এতে লাভ না ক্ষতি? আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর