রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ November, ২০২৬

আরও খবর

আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ

শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?

সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার

লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ

পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা

রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ November, ২০২৬ |

শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) নেতারা মন্তব্য করেছেন যে, শাসকের পরিবর্তন হলেও রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক কোনো পরিবর্তন হয়নি। ‘পুরোনো ক্ষমতা-কাঠামো বদলাও—অংশীদারত্বের গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র রূপান্তর করো’ শীর্ষক এই সভায় দলটির নেতারা জানান, ক্ষমতার কেন্দ্রীভবন এখনো বিদ্যমান এবং রাষ্ট্র পরিচালনায় জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি। জেএসডির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন দলটির জ্যেষ্ঠ সহসভাপতি তানিয়া রব।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সাংবাদিক সোহরাব হাসান বলেন, শোষণমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে জেএসডির যাত্রা শুরু হলেও বর্তমানে রাষ্ট্র সংস্কারের কর্মসূচিকে সামনে আনা হয়েছে, যা আদর্শিক অবস্থান থেকে

এক ধরনের বিচ্যুতি। তবে এই বাস্তবতা মেনে নিয়েই জনগণের ক্ষমতায়নের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এদিকে সাবেক সংবিধান সংস্কার কমিশনের সদস্য ও আইনজীবী শরীফ ভূঁইয়া দাবি করেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জাতীয় সনদ এবং বিএনপির ৩১ দফার অঙ্গীকার কার্যকর করা হচ্ছে না। তিনি বলেন, নির্বাচিত বিএনপি সরকার জনগণের কাঙ্ক্ষিত পথে হাঁটছে না এবং সংবিধানের গভীর সংস্কারে গণভোটের রায় বাস্তবায়নের ঐতিহাসিক সুযোগ হাতছাড়া হয়েছে।

আইনজীবী শরীফ ভূঁইয়া আরও বলেন, ক্ষমতা যেন ব্যক্তিকেন্দ্রিক না থাকে, সেজন্য তা বিস্তৃত ও বিকেন্দ্রীভূত করতে হবে। তিনি রাষ্ট্রের তিন বিভাগের মধ্যে ক্ষমতার পৃথক্‌করণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। রাজনৈতিক বিশ্লেষক হেলালুজ্জামান আহমদ মনে করেন, সংসদের উচ্চকক্ষে

সামাজিক শক্তির প্রতিনিধিত্ব নিশ্চিত করা গেলে রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোয় ভারসাম্য তৈরি হবে এবং আইন প্রণয়নে বৃহত্তর জনগোষ্ঠীর অংশগ্রহণ প্রতিষ্ঠিত হবে।

জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ জানান, রাজনৈতিক ইতিহাসে বারবার সরকার ও শাসকের পরিবর্তন হলেও ক্ষমতার গণতান্ত্রিক পুনর্বিন্যাস হয়নি। নীতিনির্ধারণ, সম্পদ বণ্টন ও সিদ্ধান্ত গ্রহণে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হয়নি বলে উল্লেখ করেন তিনি। সবশেষে সভাপতির বক্তব্যে তানিয়া রব জুলাই জাতীয় সনদের অঙ্গীকার ও গণভোটে জনগণের রায় কার্যকর করার দাবি জানান। তিনি দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্কার সম্পন্ন করার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং