বিতর্কিতদের উপদেষ্টা করা সাঈদ-মুগ্ধদের অবমাননা: ফারুক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪
     ১১:০৯ অপরাহ্ণ

বিতর্কিতদের উপদেষ্টা করা সাঈদ-মুগ্ধদের অবমাননা: ফারুক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ | ১১:০৯ 176 ভিউ
অন্তর্র্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদষ্টো জয়নুল আবদিন ফারুক বলেছেন, এদেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। তারপরেও বিতর্কিত দুজনকে কেন উপদষ্টো বানানো হলো? এই বিতর্কিত ব্যক্তিদের উপদষ্টো বানিয়ে শহিদ আবু সাঈদ ও মুগ্ধদের রক্তের অবমাননা করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতানি্ত্রক পরিষদের উদ্যোগে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানসহ সব নেতা কর্মীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার' দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। ফারুক বলেন, বুকের তাজা রক্ত দিয়ে যে কারণে ৫ আগস্ট প্রতিষ্ঠা করেছিলাম। সেটা আবার এই বিপ্লবী সরকারের কাছে দাবি জানাতে হবে কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার করা হচ্ছে না। সাবেক চিপ হুইপ আরও

বলেন, যার ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন। যিনি বৈষম্যবিরোধী ছাত্রদের খুনের আসামি। যাদের এই বৈষম্যবিরোধী আন্দোলনে কোনো ভূমিকা নেই। তাদেরকে উপদষ্টোমণ্ডলীর সদস্য করে যে বিতর্ক সৃষ্টি করেছেন। সেই বিতর্কের সঙ্গে ছাত্ররা একত্মতা প্রকাশ করেছে। গণতন্ত্র পরিষদের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বিএনপির সহযুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ, এনডিপির মহাসচিব মো. মনজুর হোসেন ঈসা, তঁাতী দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান, ওলামা দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাওলানা আলমগীর হোসেন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি