বিএনপি ও গণঅধিকার পরিষদের উত্তেজনায় ২ উপজেলায় ১৪৪ ধারা জারি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ জুন, ২০২৫
     ৫:৫৩ অপরাহ্ণ

বিএনপি ও গণঅধিকার পরিষদের উত্তেজনায় ২ উপজেলায় ১৪৪ ধারা জারি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ জুন, ২০২৫ | ৫:৫৩ 112 ভিউ
বিএনপি ও গণঅধিকার পরিষদের মধ্যকার চলমান উত্তেজনার জেরে পটুয়াখালীর পৌর গলাচিপা ও দশমিনা উপজেলা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ শুক্রবার সকাল ৮টা থেকে আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত এই ১১৪ ধারা বলবৎ থাকবে। সকালে গলাচিপা ও দশমিনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়। এদিকে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সমর্থকদের বিরুদ্ধে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় দশমিনা উপজেলা বিএনপি ওই বিক্ষোভের আয়োজন করে। এতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিক্ষোভে শত

শত নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে যায়। পরে, বাজার ঘুরে নলখোলা বন্দরে পথ সভার মধ্য দিয়ে শেষ হয়। এদিকে দশমিনা সদর ও বাঁশবাড়িয়া ইউনিয়নে একই সময় পৃথক দুটি রাজনৈতিক দল কর্মসূচি ঘোষণা করায় আইন শৃঙ্খলার অবনতির কারণে দেখিয়ে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। তবে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। পরে বিক্ষোভ শেষে পথসভায় বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় বক্তারা পরবর্তী কর্মসূচি পালনের ভাবনার কথা জানান। পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অ্যাড. খোরশেদ আলম, সম্পাদক

শাহ আলম শানু ও সিনিয়র যুগ্ম সম্পাদক ফখরুজ্জামান বাদল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি স্কুলে শিশুকে নির্যাতনের মামলায় ব্যবস্থাপক গ্রেপ্তার ভোটের আগেই সিট ভাগ হয়ে গেছে। আর এখন দেশের টাকায় চলছে লোক দেখানো নাটক। বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ৫ দফা দিলেন শেখ হাসিনা মবসন্ত্রাস মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে অন্যায়ভাবে গ্রেফতার ও কারা হেফাজতে সিরিয়াল কিলিংয়ের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি উন্নয়ন দেখলেই গাত্রদাহ আধুনিক নগর পরিকল্পনায় ‘অজ্ঞ’ তারেক: ফ্লাইওভার নিয়ে হাস্যকর দাবি ওয়াশিংটনের ‘ম্যানেজেবল ইসলাম’ প্রকল্প: বাংলাদেশের ভোট কি এখন ভূ-রাজনীতির পরীক্ষাগার? ‘ইউনূস এক খুনি ফ্যাসিস্ট’: নির্বাসনে প্রথম জনসমাবেশে শেখ হাসিনার তীব্র ভাষণ নয়াদিল্লি ভারত । বাংলাদেশ এখন ইতিহাসের ভয়াবহতম সংকটে, ইউনূস সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি’ নয়াদিল্লিতে ড. মোমেন ঢাকার অশান্ত রাজপথ : যে অরাজকতার মূল কারণ বসে আছে যমুনায় লাশের পাহাড় আর কতো উঁচু হলে ইউনুসের চোখে পড়বে? গণতন্ত্র নয়, নির্বাচনের নাটক: বাংলাদেশকে কোন পথে ঠেলে দিচ্ছে এই ভোট? দখলদার ইউনুসের মেটিক্যুলাস ডিজাইনের নির্বাচনের আসল উদ্দেশ্যটা হচ্ছে দেশকে জঙ্গিদের হাতে তুলে দিয়ে দেশকে পুরোপুরি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। ম্যাজিশিয়ান ইউনুস! যা ধরে, তাই ভ্যানিস হয়ে যায়! এবার ভোটের পালা! নির্বাচন বর্জনই নাগরিক দায়িত্ব ও কর্তব্য পোস্টাল ব্যালট নিয়ে সাবধান! ভয়াবহ বিনিয়োগ সংকট : অবৈধ ইউনুস সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়নামা ইউনুসের গণভোট প্রহসন : সংবিধান ও গণতন্ত্রের সাথে নগ্ন প্রতারণা