বাংলাদেশি জাহাজ ফের ডুবল পশ্চিমবঙ্গের হুগলি নদীতে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
     ৫:৩১ অপরাহ্ণ

বাংলাদেশি জাহাজ ফের ডুবল পশ্চিমবঙ্গের হুগলি নদীতে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৩১ 88 ভিউ
এক মাসের মধ্যে আবারও পশ্চিমবঙ্গের নদীতে ডুবে গেল বাংলাদেশি জাহাজ। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার হুগলি নদীর ঘোড়ামারা দ্বীপ সংলগ্ন এলাকায় শুক্রবার ভোরে ডুবে গেছে একটি ছাইবোঝাই বাংলাদেশি জাহাজ। জাহাটির নাম এমভি সি ওয়ার্ন্ড যা কিং ওশান শিপিং লাইন নামে একটি বাংলাদেশি শিপিং কোম্পানির মালিকানাধীন। জাহাজটি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন থেকে ছাইবোঝাই করে বাংলাদেশে ফিরছিল। পথেই আচমকা জাহাজের তলায় বড় শব্দ হয়। এরপরই জাহাজে পানি ঢুকতে শুরু করে। এরপর ধীরে ধীরে নদীতে তলিয়ে যেতে শুরু করে জাহাজটি। বর্তমানে জাহাজটি নদীতে সম্পূর্ণ ডুবে গেছে। তবে উদ্ধার করা হয়েছে জাহাজটির ১৬ ক্রু সদস্যের সবাইকে। স্থানীয় সূত্রে জানা

গেছে, ভোরে ঘোড়ামারা দ্বীপ সংলগ্ন এলাকায় নদী থেকে আচমকাই ব্যাপক চিৎকার শুনতে পান স্থানীয়রা। জাহাজের কর্মীদের চিৎকার শুনতে পেয়ে কাছাকাছি থাকা জেলেদের নৌকা জাহাজটির কাছে যায়। দ্রুতই ডুবে থাকা জাহাজটির ১৬ ক্রুকে উদ্ধার করে তারা। ফোন করে ঘটনাটি জানানো হয় স্থানীয় গঙ্গাসাগর থানায়।কিছুক্ষণের মধ্যেই স্পিড বোট নিয়ে ঘটনাস্থলে হাজির হয় গঙ্গাসাগর থানার পুলিশ বাহিনী। দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ জানিয়েছে, ক্রু সদস্যদের প্রত্যেকেই থানায় পুলিশের আশ্রয়ে আছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের নেওয়া হয়েছে স্থানীয় রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে। সকলেই সুস্থ আছেন। ঘটনাটি জাহাজটির মালিক কোম্পানিকে জানিয়েছে জাহাজটির কর্মীরা। তাদের সিদ্ধান্ত জানার পর জাহাজ উদ্ধারের কাজ শুরু হবে। এর আগে ১৫ ফেব্রুয়ারি

হুগলি জেলার বাঁশবাড়িয়া সংলগ্ন এলাকার গঙ্গায় ডুবে যায় এডি বছিরউদ্দিন কাজি নামে আরেকটি বাংলাদেশি জাহাজ। ত্রিবেণীর ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন (বিটিপিএস) থেকে ছাই নিয়ে ফিরছিল কার্গো জাহাজটি। এই ঘটনার একমাস না কাটতেই ফের জাহাজডুবির ঘটনা ঘটল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি