দ্বিতীয় বিতর্কের জন্য ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন কমলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪

দ্বিতীয় বিতর্কের জন্য ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন কমলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৪ |
দোদুল্যমান অঙ্গরাজ্যে (ব্যাটল গ্রাউন্ড নামেও পরিচিত রাজ্যগুলোতে) জয়ের মাধ্যমে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বি কমলা হ্যারিসকে হারাতে পারেন ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জরিপে এমন চিত্রই দেখা গেছে। ইমারসন কলেজের ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যের জরিপে দেখা যায়, ট্রাম্প পাঁচটিতে এগিয়ে আছেন। এসব রাজ্যে তিনি ২৮১টি ইলেক্টরাল ভোট পাবেন। আর এর মাধ্যমে তিনি প্রেসিডেন্ট হওয়ার জন্য ম্যাজিক সংখ্যা ২৭০ অতিক্রম করতে পারেন। জরিপে দেখা যায়, ট্রাম্প এগিয়ে রয়েছেন জর্জিয়া, অ্যারিজোনা, উইসকনসিন, নেভাদা ও পেনসিলভানিয়ায়। এসব রাজ্য থেকে তিনি মোট ৬২টি ইলেক্টরাল ভোট সংগ্রহ করতে পারবেন। এই রাজ্যগুলোতে ট্রাম্প ও কমলা হ্যারিসের ভোটের হার হচ্ছে যথাক্রমে জর্জিয়ায় ৫০ ও ৪৭ শতাংশ, অ্যারিজোনা ও উইসনকসিনে

৪৯ ও ৪৮ শতাংশ (উভয় রাজ্যে), নেভাদায় ৪৮.৪ ও ৪৭.৭ শতাংশ এবং পেনসিলভানিয়ায় ৪৮ ও ৪৭ শতাংশ। কমলা হ্যারিস নর্থ ক্যারিলোনা (৪৯ ও ৪৮ শতাংশ) এবং মিশিগানে (৪৯ ও ৪৭ শতাংশ) এগিয়ে আছেন। এই দুই রাজ্য থেকে তিনি ৩১টি ইলেক্টরাল ভোট পেতে পারেন। ইমারসনের নির্বাহী পরিচালক স্পেন্সর কিম্পবেলের বক্তব্য অনুযায়ী, ভোটারদের মধ্যে কোনো দোদুল্যমনতা নেই। আগের জরিপে ভোটারদের মধ্যে যে অবস্থান দেখা গিয়েছিল, এবারো প্রায় একই চিত্র দেখা গেছে। নর্থ ক্যারোলিনা ও অ্যারিজোনায় ট্রাম্প এক পয়েন্ট হারিয়েছেন, কমলা হ্যারিস এক পয়েন্ট পেয়েছেন। কিন্তু মিশিগান, নেভাদা ও উইকনসিনে আগের চিত্রই বহাল রয়েছে। আবার মিশিগান ও নেভাদায় কমলা হ্যারিস এক পয়েন্ট করে খুইয়েছেন। উইসকনসিনে

অবশ্য একই অবস্থানে আছেন। জর্জিয়ায় ট্রাম্প ৩ পয়েন্ট এগিয়ে গেছেন, হ্যারিস হারিয়েছেন ২ পয়েন্ট। জরিপে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ট্রাম্প ২৮১টি ইলেক্টরাল ভোট পাবেন। ফলে তার হোয়াইট হাউসে প্রবেশের দ্বিতীয় সুযোগ ঘটবে। তবে এসব রাজ্যের বেশিভাগ ভোটার মনে করেন, তারা ট্রাম্পকে সমর্থন করলেও দিনশেষে কমলা হ্যারিসই প্রেসিডেন্ট হবেন। এমনটা মনে করেন নর্থ ক্যারিলিনার ৫৩ শতাংশ, মিশিগানের ৫২ শতাংশ, অ্যারিজোনা, জর্জিয়া, পেনসিলভানিয়া ও উইসকনসিনের ৫১ শতাংশ এবং নেভাদার ৫০ শতাংশ মানুষ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল উৎপত্তি ভুটান, ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বনিম্নে ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা দ্রুত বিচারে নতুন মাইলফলক ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা ভারত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে পুশইন করছে বিসিবির ২৫ পরিচালকের পরিচয় জেনে নিন মালয়েশিয়ায় অবৈধ ব্যবসা ও ভিসা অপব্যবহারের বিরুদ্ধে কঠোর বার্তা ‘সফল ঈদযাত্রা ম্যানেজের’ দাবি মন্ত্রীর অথচ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ১৩৪০ চট্রগ্রামে ফেসবুকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অপরাধে বিয়ের আসর থেকে গ্রেফতার ২ ছাত্রলীগ নেতা নোয়াখালীতে ‘জয় বাংলা’ মিছিল: শিশু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ৭ম-১০ম শ্রেণীর কোমলমতি শিশুদের গণগ্রেপ্তার অন্ধকারে ডুবছে পর্যটন নগরী: লাগাতার লোডশেডিংয়ে কক্সবাজার ছাড়ছেন পর্যটকেরা, হোটেল ব্যবসায়ীদের মাথায় হাত র‌্যাব সংস্কার: ন্যায়বিচার নাকি রাজনৈতিক প্রতিশোধ? কুষ্টিয়ায় ফাঁকা স্কুলঘরে নিয়ে শিশু ধর্ষণ, যুবককে গণপিটুনি দিয়ে হাসপাতালে “কসম কেটে বলছি, খুব নার্ভাস হয়ে গেছি, দুর্বল হয়ে পড়েছি”, বললেন স্বাস্থ্যমন্ত্রী অনুমিতভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন তামিম, পরিচালক হলেন যারা