দেশে ফিরেই নির্বাচনের সময়সীমা নিয়ে হতাশা প্রকাশ মির্জা ফখরুলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জুন, ২০২৫
     ৫:৫৪ পূর্বাহ্ণ

দেশে ফিরেই নির্বাচনের সময়সীমা নিয়ে হতাশা প্রকাশ মির্জা ফখরুলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জুন, ২০২৫ | ৫:৫৪ 96 ভিউ
ছাব্বিশের এপ্রিলে জাতীয় নির্বাচন আয়োজনের ইচ্ছাপ্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার ঘোষিত নির্বাচনের সময়সীমা নিয়ে জাতি হতাশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে শুক্রবার (৬ জুন) রাতে দেশে ফেরেন বিএনপি মহাসচিব। পরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমরা সবসময় বলে এসেছি, আমরা দ্রুত নির্বাচন চাই। এটাই আমরা আশা করেছিলাম যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তিনি বলেন, আজ (শুক্রবার) তিনি (প্রধান উপদেষ্টা) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের কথা ঘোষণা করেছেন। নিঃসন্দেহে এতে শুধু আমরা নই, গোটা জাতি

হতাশ হয়েছে। এর আগে রাত ১টা ২৫ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় পৌঁছান বিএনপি মহাসচিব। এসময় তার সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগম ছিলেন। চিকিৎসকদের পরামর্শে চোখের চিকিৎসার জন্য গত ১৩ মে ব্যাংককে যান মির্জা ফখরুল। এরপর ১৫ মে সেখানে তার বাঁ চোখে অস্ত্রোপচার হয়। এদিকে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণ পর্যালোচনা করতে রাতে বৈঠক করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। বৈঠকে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনড় থাকার সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায় কার? বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। – সজীব ওয়াজেদ জয় গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকাই চায়: কড়া হুঙ্কার শেখ হাসিনার সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা ক্ষমা চাইবার রাজনীতি বনাম সত্যের রাজনীতি: নওফেলের বক্তব্য কেন বিরোধীদের ঘুম হারাম করেছে খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’: জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য ও র‍্যাব কর্মকর্তার নির্মম মৃত্যু সেনাবাহিনীর পোশাক পরে রাস্তায় জঙ্গিরা আতঙ্কে জনমনে উদ্বেগ, প্রশ্নের মুখে রাষ্ট্র ও নিরাপত্তা এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ সাভারে ৭ মাসে ৬ হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার মশিউর যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়: জাতিসংঘ মহাসচিব রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন