তরঙ্গের দাম সাশ্রয়ী হলে টেলিযোগাযোগে বিনিয়োগ বাড়বে, বললেন ভিওনের সিইও কান তেরজিওগ্লো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ November, ২০২৬

তরঙ্গের দাম সাশ্রয়ী হলে টেলিযোগাযোগে বিনিয়োগ বাড়বে, বললেন ভিওনের সিইও কান তেরজিওগ্লো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ November, ২০২৬ |

টেলিযোগাযোগ খাতের প্রসারে তরঙ্গের দাম সাশ্রয়ী ও যৌক্তিক হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওনের শীর্ষ কর্মকর্তারা। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা জানান, তরঙ্গের দাম কমলে মোবাইল ইন্টারনেটের মান উন্নত হওয়ার পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতি গতিশীল হবে। ভিওনের বাংলাদেশি অঙ্গপ্রতিষ্ঠান বাংলালিংক এই অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে প্রথমবারের মতো প্রতিষ্ঠানটির বোর্ড সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ভিওন গ্রুপের সিইও ও বোর্ড সদস্য কান তেরজিওগ্লো বলেন, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও কাজাখস্তানের মতো দেশগুলো তরঙ্গ ব্যবহারে নামমাত্র ফি নেয় বা অনেক ক্ষেত্রে বিনা মূল্যে ব্যবহারের সুযোগ দেয়।

তিনি আরও বলেন, ‘লক্ষ্য হওয়া উচিত তরঙ্গের প্রাচুর্য নিশ্চিত করা। পর্যাপ্ত তরঙ্গ কাজে লাগানো গেলে সেবার মান বাড়বে, অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়বে এবং ডিজিটালাইজেশনও ত্বরান্বিত হবে।’ বর্তমানে গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের হাতে থাকা ৯০০, ১ হাজার ৮০০ ও ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গের মেয়াদ আগামী ১০ নভেম্বর শেষ হতে যাচ্ছে, যা নবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলালিংকের সিইও ইওহান বুসে বলেন, তরঙ্গকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বাড়ানোর অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা উচিত। পাকিস্তানের উদাহরণ টেনে তিনি দাবি করেন, পর্যাপ্ত তরঙ্গ ও ন্যায্য মূল্য নির্ধারণের ফলে সেখানে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভিওনের প্রতিষ্ঠাতা ও বোর্ড

চেয়ারম্যান অগি কে ফাবেলা এবং বোর্ড সদস্য আন্দ্রেই গুসেভ, স্যার ব্র্যান্ডন লুইস, ডানকান পেরি ও মিশেল সোয়েটিং উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।

সংবাদ সম্মেলনে বাংলালিংকের বিভিন্ন ডিজিটাল সেবার অগ্রগতিও তুলে ধরা হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দক্ষিণ এশিয়ার প্রথম অপারেটর হিসেবে তারা স্টারলিংক-চালিত ডিরেক্ট-টু-সেল সেবা চালু করেছে। এছাড়া তাদের বিনোদন প্ল্যাটফর্ম 'টফি'-র মাসিক সক্রিয় ব্যবহারকারী ৭০ লাখ এবং এআইনির্ভর লাইফস্টাইল ব্র্যান্ড 'রাইজ', পেমেন্ট প্ল্যাটফর্ম 'মুক্ত পে' ও ডিভাইস ব্র্যান্ড 'টেকভ্যান' নিয়েও আলোচনা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং