ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম
ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা
বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন
ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের
মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস
ডায়েরিতে বাবার ছবি আঁকতেন লামিয়া, লিখেছেন নিজের স্বপ্নের কথা
বাবাকে বড্ড ভালোবাসতেন লামিয়া। মৃত্যুর আগে মন খারাপের সময় ডায়েরিতে বাবার ছবি এঁকে, সেই ছবির সঙ্গে কথা বলতেন তিনি। জুলাইয়ের আন্দোলনে শহিদ হওয়া পিতা জসীমউদ্দিন পাশেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন লামিয়া।
সম্প্রতি দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামে গিয়ে জানা যায়, নানা বাড়িতে থেকেই পড়াশোনা করতেন লামিয়া। তার ছোট্ট পড়ার টেবিলে সাজানো বইয়ের পাশেই পাওয়া যায় একটি ডায়েরি। যেখানে বাবাকে হারানোর ২৬ দিন পরই লেখা শুরু করেন নিজের অভিমানি জীবনের স্বপ্নের কথা।
ডায়েরিতে লামিয়া লিখেছেন, ‘আমার জীবনের ছোট একটি স্বপ্ন হলো নিজেকে প্রতিষ্ঠিত করা। বাবা মারা গেছেন ২৬ দিন। তার ভিতরেই দেখা যাইতেছে কে কত দূর ভালোবাসেন। বাবা যতদিন ছিল ততদিন
সবার কাছ থেকে আদর পাইছি। তাও খুব কম। আমার বাবায় মানুষকে খাওয়াইতে পারত তখন তারা আমাদের প্রতি ভালোবাসা দেখাইত। আর এখন আমরা অসহায় দেইখা তারা আমাদের প্রতি অবহেলা করেন। তাই আমি চাই নিজেকে এমন করে প্রতিষ্ঠিত করতে যেন, যারা আজ অবহেলা করে, তারা আমি প্রতিষ্ঠিত হবার পর আমাদের কাছে অনুতাপ প্রকাশ করে। নিজের জীবনের লক্ষ্য শুধু পরিবারকে নিয়ে। ভাই-বোন প্রতিষ্ঠিত করা, সম্পূর্ণ লেখাপড়া শেষ করা ও ভাইয়ের ভবিষ্যৎ গড়া। ভাইকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা। যেদিন এগুলো সব পূরণ করতে পারব সেদিন থেকে আমার জীবন ভালো কাটবে। আব্বু দোয়া কইরো এগুলো যেন সব পূরণ করতে পারি। আম্মুকে সুখ দিতে
পারি। আম্মুর সব দুঃখ যেন বুঝতে পারি। পরিবারকে নিয়ে সুখে থাকতে পারি। এর পরেই কলম দিয়ে বাবার ছবি এঁকেছেন লামিয়া। এভাবেই মনের ভেতর লুকিয়ে রাখা কথাগুলো বাবার কাছে বলতেন। এদিকে পাঙ্গাশিয়ার রাজগঞ্জ গ্রামে লামিয়ার কবরের পাশে বসে কথা হয় তার দাদা সোবাহান হাওলাদারের সঙ্গ। তিনি বলেন, ‘নাতনি তাকে বলেছিলেন- রোববার ঢাকা থেকে বাড়িতে ফিরবেন। কিন্তু আসলো লাশ হয়ে। কেন যে এমনটি হলো বুঝতে পারছেন না তিনি।’ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, স্বামী ও সন্তানকে হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন লামিয়ার মা রুমা বেগম। স্যালাইন চলছে। চিকিৎসা চলার কারণে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। উল্লেখ্য, শনিবার রাত ৯টায় ঢাকার শেখেরটেক
৬ নম্বর রোডের বি/৭০ নম্বর বাড়িতে আত্মহত্যা করেন লামিয়া। এর আগে গত ১৮ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বাবা জুলাই শহিদ জসীম উদ্দিনের কবর জিয়ারত শেষে নানাবাড়ি একই ইউনিয়নের আলগী গ্রামে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া।