জুলাইর ওয়াসিম হত্যা-মামলার আসামিকে এনসিপির শীর্ষ নেতৃত্ব দেওয়া কি পুরস্কার? প্রশ্ন- কারা মেরেছে তবে ওয়াসিমকে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ November, ২০২৬

আরও খবর

আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ

শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?

সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার

লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ

পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা

জুলাইর ওয়াসিম হত্যা-মামলার আসামিকে এনসিপির শীর্ষ নেতৃত্ব দেওয়া কি পুরস্কার? প্রশ্ন- কারা মেরেছে তবে ওয়াসিমকে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ November, ২০২৬ |
চট্টগ্রামে জুলাই সংঘাতের প্রথম নিহত ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলার অন্যতম আসামি এ কে এম জিয়াউদ্দিন ওরফে জিয়া রনিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির গুরুত্বপূর্ণ পদে বসানো নিয়ে তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে নগরজুড়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, খুনের আসামিকে এমন পদায়ন কি তবে পুরস্কার? তাহলে ওয়াসিমের প্রকৃত হত্যাকারী কারা? হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে মুক্ত থাকা এই আসামিকে এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব। ২০২৪ সালের ১৬ই জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় সহিংসতা চালাতে গিয়ে গুলিবিদ্ধ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে

চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ওই বছরের ১৮ই আগস্ট নিহত ওয়াসিমের মা মোসাম্মৎ জোসনা আক্তার বাদী হয়ে পাঁচলাইশ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তের ধারাবাহিকতায় ২০২৫ সালের ২৩শে জুন পুলিশ একেএম জিয়াউদ্দিনকে গ্রেপ্তার করে এবং পরদিন ২৪শে জুন আদালতে সোপর্দ করে। মামলার মূল এজাহারে তার নাম না থাকলেও সিসিটিভি ফুটেজ ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৫ সালের ৭ই জুলাই তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন। ২০২৬ সালের ১৪ই মে অনুমোদিত এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটিতে ‘জিয়া রনি’ নামে এই একেএম জিয়াউদ্দিনকেই যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়। একাধিক নথিপত্র ও তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া

গেছে, ওয়াসিম হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া জিয়াউদ্দিন এবং এনসিপির নবগঠিত কমিটির জিয়া রনি একই ব্যক্তি। এনসিপির পদ পাওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে একেএম জিয়াউদ্দিন দাবি করেন, তাকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। তবে তার এই দাবি খারিজ করে দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ও পাঁচলাইশ থানার উপপরিদর্শক নুরুজ্জামান। তিনি জানান, মামলার তদন্ত প্রতিবেদন এখনো আদালতে জমা পড়েনি এবং কোনো আসামিকে বাদ দেওয়ার আবেদনও করা হয়নি। ফরেনসিক সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। ছেলে হত্যার আসামিকে রাজনৈতিক পদে বসানোয় চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ওয়াসিমের বাবা শফিউল আলম। তিনি আরও জানান, তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দেননি; অথচ একটি

সৌজন্য সাক্ষাতের ভিডিও ব্যবহার করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে যে তিনি এনসিপিতে যোগ দিয়েছেন। তিনি সরকারের কাছে পুত্রহত্যার সঠিক ও নিরপেক্ষ বিচার দাবি করেছেন। অন্যদিকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবর অভিযোগ করে বলেন, হত্যা মামলার আসামিকে কমিটিতে পদ দিয়ে এনসিপি মূলত জুলাই চেতনা ও নিহতের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বিতর্কের মুখে এনসিপির সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দিন জানান, বিষয়টি নজরে এসেছে এবং এ নিয়ে মহানগর পর্যায়ে বিস্তারিত আলোচনা চলছে। আইনজীবীদের সাথে কথা বলে মামলার তথ্য ও আইনি অবস্থান সম্পর্কিত বিষয়গুলো পরিষ্কার করা হবে বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং